Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
জুলাই সনদ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 08:20 pm
Last modified: 28 January, 2026, 08:24 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার

জুলাই সনদ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি: আলী রীয়াজ

গণভোটে জুলাই সনদ ‘হ্যাঁ’ ভোটে বিজয়ী না হলে বাংলাদেশ আবার পুরনো ব্যবস্থায় ফেরত যাবে বলেও উল্লেখ করেন অধ্যাপক আলী রীয়াজ।
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 08:20 pm
Last modified: 28 January, 2026, 08:24 pm
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ফাইল ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, 'জুলাই জাতীয় সনদ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি। এই চুক্তি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে।'

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)- আয়োজিত 'শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতা প্রতিরোধ'- শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই জাতীয় সনদে সরকার বা ঐক্যমত্য কমিশন লাভবান হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, 'দেশের ইতিহাসে এর আগে যে কয়েকবার গণভোট হয়েছে, তবে এবারের গণভোট সেগুলোর চেয়ে আলাদা। এই গণভোটে বলা হচ্ছে না, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ওপর মানুষের আস্থা আছে কি না, বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, গণভোটে তা জনগণের কাছে যাবে। জনগণ সেটা সমর্থন করছে কি না, সেই সম্মতি চাওয়া হচ্ছে।' 

গণভোটে জুলাই সনদ 'হ্যাঁ' ভোটে বিজয়ী না হলে বাংলাদেশ আবার পুরনো ব্যবস্থায় ফেরত যাবে বলেও উল্লেখ করেন অধ্যাপক আলী রীয়াজ।

তিনি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে গণভোটের বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান।

ছবি: টিবিএস

তিনি বলেন, 'গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব বড় চ্যালেঞ্জ। যে প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করে, সেই প্রতিষ্ঠানগুলো তৈরির ব্যাপারে আমরা আন্তরিক কি আন্তরিক না, রাজনৈতিক দলগুলোকে এই সিদ্ধান্ত নিতে হবে।'

বিদ্যমান সংবিধান বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে রাজনৈতিক দলগুলো যদি শুধু ক্ষমতার পালাবদলের জন্য একটি গতানুগতিক নির্বাচন হিসেবে গ্রহণ করে, তাহলে দেশে গণতান্ত্রিক উত্তরণ প্রায় অসম্ভব হয়ে যাবে।'

তিনি বলেন, 'রাজনৈতিক দলগুলো এটা বুঝতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেটাই হচ্ছে প্রশ্ন।' 

বিদ্যমান সংবিধানকে অক্ষুণ্ন রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলে মনে করেন আলী রীয়াজ।

তিনি আরও বলেন, 'যদি আমরা মনে করি যে বিদ্যমান সংবিধানকে অক্ষুণ্ণ রেখে, আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ব, তাহলে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে।'

যে সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার করেছে, সেটা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়া দল যদি ৩০ কার্যদিবসের মধ্যে সংসদে উপস্থাপন না করে, তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে বলেও জানান তিনি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল  অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, এনডিপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদসহ আরও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / ড. আলী রীয়াজ / রাজনৈতিক দল / গণভোট / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net