Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
পোস্টার ও যানবাহন নিয়ে মিছিল নিষিদ্ধসহ নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা এনসিপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 08:40 pm
Last modified: 21 January, 2026, 08:46 pm

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • সরকারি কর্মকর্তাদের অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা

পোস্টার ও যানবাহন নিয়ে মিছিল নিষিদ্ধসহ নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা এনসিপির

নির্দেশনায় জানানো হয়, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচন কমিশন প্রণীত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 08:40 pm
Last modified: 21 January, 2026, 08:46 pm
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় কঠোর আচরণবিধি অনুসরণের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ স্বাক্ষরিত এক নির্দেশনায় নির্বাচনী প্রচারণা পরিচালনায় একাধিক নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষে জারি করা ওই নির্দেশনায় জানানো হয়, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচন কমিশন প্রণীত 'রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫' কঠোরভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনায় বলা হয়, ধর্মীয় উপাসনালয়, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। একই সঙ্গে বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেলসহ কোনো ধরনের যানবাহন ব্যবহার করে মিছিল, শোভাযাত্রা বা গণসংযোগ নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়—এমন স্থানে সভা-সমাবেশও করা যাবে না।

প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা ও নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রচারণাকালে ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ কোনো উড়ন্ত যন্ত্র ব্যবহার করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ছাড়া অন্যান্য প্রচারণায় ব্যবহৃত ফেস্টুন, লিফলেট, ব্যানার ও হ্যান্ডবিল অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। প্রচারণা সামগ্রীর আকারও নির্ধারণ করে দেওয়া হয়েছে—ব্যানার ১০×৮ ফুট, ফেস্টুন ১৮×২৪ ইঞ্চি, বিলবোর্ড ১৬×৯ ফুট এবং লিফলেট বা হ্যান্ডবিল হবে এ৪ সাইজের।

প্রার্থীপ্রতি সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ ছাড়া কোনো প্রচারণা সামগ্রী ব্যবহার করা যাবে না। দেশের বাইরে কোনো ধরনের সভা-সমাবেশ বা প্রচার কার্যক্রম পরিচালনাও নিষিদ্ধ করা হয়েছে।

প্যান্ডেল ও ক্যাম্প স্থাপনের বিষয়ে বলা হয়েছে, ৮০০ বর্গফুটের বেশি আয়তনের কোনো প্যান্ডেল নির্মাণ করা যাবে না এবং ইউনিয়ন, পৌরসভা বা সিটি করপোরেশন এলাকার প্রতি ওয়ার্ডে সর্বোচ্চ একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। একই এলাকায় একাধিক মাইক বা লাউডস্পিকার একসঙ্গে ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।

এনসিপি নেতৃত্ব আশা প্রকাশ করে জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে একটি সুশৃঙ্খল, আইনসম্মত ও ইতিবাচক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে দলের সব প্রার্থী ও নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এনসিপি / নির্বাচনী প্রচারণা / নির্দেশনা / নেতাকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • সরকারি কর্মকর্তাদের অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net