Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
১২ আসনে প্রার্থী ঘোষণা নাগরিক ঐক্যের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 08:10 pm
Last modified: 19 January, 2026, 08:15 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না
  • ইসিতে আপিল মঞ্জুর, বগুড়া-২ আসনেও প্রার্থিতা ফিরে পেলেন মান্না
  • ঢাকা-১৮: স্থগিতের পর মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা
  • বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল 

১২ আসনে প্রার্থী ঘোষণা নাগরিক ঐক্যের

মাহমুদুর রহমান মান্না বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত। এই অধিকারকে কোনোভাবেই সংকুচিত হতে দেওয়া যাবে না।
টিবিএস রিপোর্ট
19 January, 2026, 08:10 pm
Last modified: 19 January, 2026, 08:15 pm
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন; প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫; যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর-৪ এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন।

এ ছাড়া দলের অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা-৬ আসনে প্রার্থী হয়েছেন; কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম কুড়িগ্রাম-২, ডা. শামসুল আলম রাজশাহী-২ এবং মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচন করবেন। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জয়পুরহাট-২ আসনে নাগরিক ঐক্যের আরও একজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি এখনও নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেননি।

মাহমুদুর রহমান মান্না বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত। এই অধিকারকে কোনোভাবেই সংকুচিত হতে দেওয়া যাবে না।

জনগণের ব্যাপক অংশগ্রহণ ও শপথের মাধ্যমেই আগামীদিনের সংস্কার আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য প্রায় একই হলেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য স্পষ্ট। শুরু থেকেই নাগরিক ঐক্য বলে এসেছে- যে ঐক্যের ভিত্তিতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই ঐক্য নির্বাচন পর্যন্ত থাকবে না। নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ এজেন্ডা ও কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবে।

তিনি বলেন, নাগরিক ঐক্যের নির্বাচনি ইশতেহার খুব শিগগির ঘোষণা করা হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়নে দলটি একমত এবং এ বিষয়ে পূর্ণ সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ করবে। তবে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণমূলক বিষয়গুলো আরও জোরালোভাবে সামনে আনার প্রয়োজন রয়েছে। 

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, দলটি একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এর অংশ হিসেবে আজ ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রার্থী ঘোষণা / নাগরিক ঐক্য / মাহমুদুর রহমান মান্না

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না
  • ইসিতে আপিল মঞ্জুর, বগুড়া-২ আসনেও প্রার্থিতা ফিরে পেলেন মান্না
  • ঢাকা-১৮: স্থগিতের পর মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা
  • বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net