Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
নাহিদ, সারজিস ও হাসনাতসহ এনসিপির ২৭ প্রার্থী চূড়ান্ত, বাড়তে পারে আরও পাঁচ আসন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2026, 06:10 pm
Last modified: 18 January, 2026, 06:41 pm

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

নাহিদ, সারজিস ও হাসনাতসহ এনসিপির ২৭ প্রার্থী চূড়ান্ত, বাড়তে পারে আরও পাঁচ আসন

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘৩টি আসন বাড়ার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত। তবে আমাদের প্রত্যাশা ৪০টি আসন। খুব শীঘ্রই এই আসনগুলো চূড়ান্ত করা হবে।’
টিবিএস রিপোর্ট
18 January, 2026, 06:10 pm
Last modified: 18 January, 2026, 06:41 pm
ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তাদের চূড়ান্ত হওয়া ২৭ জন প্রার্থীর পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে। দলটির শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন, জোটের সাথে আলোচনার ভিত্তিতে তাদের আসন সংখ্যা আরও অন্তত ৫টি বাড়তে পারে। তবে দলটির প্রত্যাশা ৪০টি আসন।

গত শনিবার রাত থেকে রোববার বিকেলের মধ্যে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই ২৭টি আসনের প্রার্থীদের নাম ও ছবিসংবলিত পোস্টার আপলোড করা হয়।

এ বিষয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দুইজন সদস্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আরও কিছু আসন চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া চলছে। সবমিলিয়ে বর্তমানে ঘোষিত আসনের বাইরে আরও অন্তত ৫টি আসন বাড়তে পারে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '৩টি আসন বাড়ার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত। তবে আমাদের প্রত্যাশা ৪০টি আসন। খুব শীঘ্রই এই আসনগুলো চূড়ান্ত করা হবে।'

অন্যদিকে, এনসিপির আরেকজন যুগ্ম আহ্বায়ক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ১০ দলীয় জোটের মধ্যে তাদের ৩০টি আসন চূড়ান্ত হয়েছিল। তবে জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চলে যাওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে এনসিপি এখন ৪০টি আসন দাবি করেছে। এর মধ্যে ৫টি আসন বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

ফেসবুকে ঘোষিত এনসিপির চূড়ান্ত প্রার্থীদের তালিকায় বেশ কয়েকজন আলোচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে আছেন, ঢাকা–১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে দলের সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

তালিকায় আরও আছেন, ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব এবং লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম।

অন্যান্য প্রার্থীদের মধ্যে সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়া দিনাজপুর–৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম–২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা–৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর–২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী এবং নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদিরকে এনসিপি ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এর আগে গত শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে যাওয়ায় এনসিপির আসন সংখ্যা আরও বাড়তে পারে। সেই প্রেক্ষাপটেই নতুন প্রার্থীদের তালিকা ও প্রত্যাশার কথা জানালো দলটি।

Related Topics

টপ নিউজ

এনসিপি / নির্বাচন / আসন / জামায়াত জোট / ত্রয়োদশ জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net