Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 05:30 pm
Last modified: 03 January, 2026, 06:49 pm

Related News

  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন
  • মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে চায় প্রসিকিউশন
  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
  • রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

তিনি বলেন, ‘ভিডিওটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেব।’
টিবিএস রিপোর্ট
03 January, 2026, 05:30 pm
Last modified: 03 January, 2026, 06:49 pm
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিওবার্তার বিষয়ে তিনি প্রথমে বলেন, 'নো-কমেন্টস'। পরে তিনি বলেন, 'ভিডিওটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেব।'

নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'নির্বাচন উপলক্ষে বর্তমান প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, অনেকেই চাচ্ছে। আমাদের রিসোর্স সক্ষমতার দিকেও তাকাতে হচ্ছে। আপনার জীবনের প্রতি কতটা হুমকি আছে, এইটা আমরা বিশেষ পুলিশ (এসবি) দিয়ে যাচাই করি। যাচাইয়ের পরে এসবি যখন বলে যে ইয়েস এক্স, ওয়াই, জেড এর জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে, তখন এসবি অথবা আমি গানম্যান দিচ্ছি।'

তবে বেশ কিছু ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, 'নির্বাচন কমিশনারদের বিশেষ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগামীতেও যদি কোনো ক্যান্ডিডেট বা ওরকম কোনো ব্যক্তি যদি জীবনের নিরাপত্তা বা ঝুঁকির কথা আমাদেরকে বলেন, আমরা যাচাই করে দেখে গানম্যান দিতে প্রস্তুত।'

তিনি আরও বলেন, 'তবে সব সময় মনে রাখবেন আমাদের গরীব দেশ, গরীব পুলিশ ডিপার্টমেন্ট। আমাদের নির্বাচন হলো টপ প্রায়োরিটি। আমি যদি সব লোকবল এই ধরনের কাজেই নিয়োগ করি, তাহলে আমার ভোটকেন্দ্র কে পাহারা দেবে?'

ডিএমপি কমিশনার বলেন, 'প্রথমে ভোটকেন্দ্র পাহারা দেওয়াটা, তারপরে মাস্তানি-সন্ত্রাসীসহ ভোটের নানা ধরনের জটিলতাকে আমাকে প্রায়োরিটি দিতে হচ্ছে। তাই আমরা সবদিকে ব্যালেন্স করে রিসোর্সের দিকে তাকিয়ে কতটুকু কি সম্ভব, সেটা করার চেষ্টা করছি।'

শেখ সাজ্জাত আলী বলেন, 'আমি পুলিশ কমিশনার হিসেবে যতই চেষ্টা করি আপনাদেরকে বন্ধু বানানোর, পেশাগত দায়িত্ব পালনের সময় আপনারা আমাকে ছাড় দিয়েন না। আমার সহকর্মীদেরকেও আপনারা ছাড় দেন না, সেটা আমার জানা।'

তিনি বলেন, 'আমি চেষ্টা করে যাচ্ছি পুলিশের সঙ্গে; বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যাতে আপনাদের একটা সেতুবন্ধন থাকে। আপনারা (সাংবাদিক) আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, কিন্তু আমার অনুরোধ সেই ক্ষেত্রে যেন কোনোরূপ বাড়াবাড়ি বা কোনো ধরনের ত্রুটির কারণে আমার সহকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়।'

Related Topics

টপ নিউজ

ফয়সালের ভিডিওবার্তা / শরিফ ওসমান হাদি / শেখ মো. সাজ্জাত আলী / ডিএমপি কমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন
  • মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে চায় প্রসিকিউশন
  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
  • রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net