Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 03:15 pm
Last modified: 01 January, 2026, 03:15 pm

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • নতুন গভর্নরের নিয়োগ স্বার্থের সংঘাত নীতির সুস্পষ্ট লঙ্ঘন: রিদওয়ানুল হক 
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • লিখিত পরীক্ষা ছাড়া শুধু মৌখিক নিয়েই জুলাই স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের উদ্যোগ

আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান

গত ৩০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগপত্র গৃহীত হয়েছিল। 
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 03:15 pm
Last modified: 01 January, 2026, 03:15 pm
অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ফাইল ছবি: সংগৃহীত

পদত্যাগপত্র গৃহীত হওয়ার একদিন পর আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা সায়েদুর রহমান। 

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা 'রুলস অব বিজনেস, ১৯৯৬' অনুযায়ী ডা. সায়েদুর রহমানকে এই নিয়োগ প্রদান করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন। এছাড়া তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে। এখন থেকে তিনি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টার নির্দেশে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতে আরো বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগপত্র গৃহীত হয়েছিল। 

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকা অবস্থায় গত নভেম্বর মাসে সায়েদুর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সরকারি চাকরির মেয়াদ গত মঙ্গলবার শেষ হয়। অবসরের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এক মাস আগে ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দেন, যা গত মঙ্গলবার গ্রহণ করা হয়। অবসর গ্রহণের পর সরকার তাকে পুনরায় একই পদে নিয়োগ দিয়েছে।

Related Topics

টপ নিউজ

অধ্যাপক সায়েদুর রহমান / প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী / নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • নতুন গভর্নরের নিয়োগ স্বার্থের সংঘাত নীতির সুস্পষ্ট লঙ্ঘন: রিদওয়ানুল হক 
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • লিখিত পরীক্ষা ছাড়া শুধু মৌখিক নিয়েই জুলাই স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের উদ্যোগ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net