Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা, বন্ধ দর্শনার্থী প্রবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2025, 01:25 pm
Last modified: 26 December, 2025, 02:34 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা, বন্ধ দর্শনার্থী প্রবেশ

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলেও, সকাল সাড়ে ৯টার পর থেকে স্মৃতিসৌধের ভিতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
টিবিএস রিপোর্ট
26 December, 2025, 01:25 pm
Last modified: 26 December, 2025, 02:34 pm
ছবি: নোমান মাহমুদ/টিবিএস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

ইতোমধ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। র‍্যাব ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরাও। এছাড়াও সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ।

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলেও, সকাল সাড়ে ৯টার পর থেকে স্মৃতিসৌধের ভিতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

এছাড়াও জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের অভ্যন্তর ছাড়াও স্মৃতিসৌধের গেইট ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে র‍্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

অন্যদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই স্মৃতিসৌধের সামনে ভিড় করতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই মুহূর্তে তারা স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান করছেন।

দলে দলে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসছেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। তারেক রহমানকে এক নজর দেখতে তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, 'সকাল থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণ ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। বিকেল ৩টার দিকে চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে যাওয়ার পর স্মৃতিসৌধ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।'

উল্লেখ্য, আজ জুমার নামাজ শেষে তারেক রহমান প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / জাতীয় স্মৃতিসৌধ / নিরাপত্তা ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net