Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
খুন বন্ধ করা কোনো ম্যাজিক বা লাইটের সুইচ অন-অফ করার বিষয় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 03:55 pm
Last modified: 08 December, 2025, 04:04 pm

Related News

  • গুম-খুনের সঙ্গে জড়িত অপরাধীদের বন্ধু ভাবার কারণ নেই: চিফ প্রসিকিউটর
  • রংপুরে ৪ খুন: পুলিশের ব্যাখ্যা নিয়ে ওঠা প্রশ্ন তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি আসকের
  • আ.লীগ আমলে গুম-খুনের শিকার ২৫০ জনেরও বেশি মানুষের সন্ধান আমরা পাইনি: চিফ প্রসিকিউটর
  • গুম-খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ

খুন বন্ধ করা কোনো ম্যাজিক বা লাইটের সুইচ অন-অফ করার বিষয় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় পার্টি ও রাজনৈতিক দলগুলোর বর্তমান কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, 'পুরো মাঠ তো তারাই (রাজনৈতিক দল) গরম করে রেখেছে। এখন অনেকেই আছে ঘর থেকে বের হতে চায় না; ঠান্ডা লাগবে বলে, সর্দি কাশি হবে বলে। তাদেরকে আমরা না করছি নাকি? তাদের (জাপার) কার্যালয় নিয়ে তাদেরই ঝামেলা রয়েছে।'
টিবিএস রিপোর্ট
08 December, 2025, 03:55 pm
Last modified: 08 December, 2025, 04:04 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

দেশে খুন বা অপরাধ নির্মূল করা জাদুকরি কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই যা দিয়ে তাৎক্ষণিক সব বন্ধ করে দেওয়া সম্ভব।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'খুন বা মার্ডার বন্ধ করা কোনো ম্যাজিক বা লাইটের সুইচ অন-অফ করার মতো বিষয় নয়। এরকম বিষয় হলে আমি করে দিতাম। কিন্তু আমার কাছে কোনো ম্যাজিক নেই।'

জাতীয় পার্টিকে ভোটের মাঠে নামতে দেওয়া হচ্ছে না এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সবার জন্য সমান সুযোগ আছে।'

রাজনৈতিক দলগুলোর বর্তমান কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, 'পুরো মাঠ তো তারাই (রাজনৈতিক দল) গরম করে রেখেছে। এখন অনেকেই আছে ঘর থেকে বের হতে চায় না; ঠান্ডা লাগবে বলে, সর্দি কাশি হবে বলে। তাদেরকে আমরা না করছি নাকি? তাদের (জাপার) কার্যালয় নিয়ে তাদেরই ঝামেলা রয়েছে।'

সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো, সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। যেসব জায়গায় প্রশিক্ষণ হচ্ছে, সেখানে পরিদর্শন করা হবে প্রশিক্ষণের মান দেখার জন্য।'

তিনি জানান, আগামী জানুয়ারির মধ্যে সব বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে। তিনি আরও বলেন, 'সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার, সবকিছু নেওয়া হচ্ছে। সবকিছুর প্রস্তুতির জন্য একটা প্রশিক্ষণ দরকার পড়ে।'

এবার ভোটের সময়সূচিতে পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'এবার ভোট সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হবে৷ আগে হতো ৮টা থেকে ৪টা পর্যন্ত। সূর্যের আলো সরে গেলে আমাদের ভোট গণনা করতে হবে, এ কারণে বৈদ্যুতিক ব্যবস্থা যেন অব্যাহত থাকে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।'

রংপুরের তারাগঞ্জে গত রোববার (৭ ডিসেম্বর) সকালে একজন বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।'

এছাড়া ব্রিফিংয়ে তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / খুন / জাতীয় পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • গুম-খুনের সঙ্গে জড়িত অপরাধীদের বন্ধু ভাবার কারণ নেই: চিফ প্রসিকিউটর
  • রংপুরে ৪ খুন: পুলিশের ব্যাখ্যা নিয়ে ওঠা প্রশ্ন তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি আসকের
  • আ.লীগ আমলে গুম-খুনের শিকার ২৫০ জনেরও বেশি মানুষের সন্ধান আমরা পাইনি: চিফ প্রসিকিউটর
  • গুম-খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net