Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান তৈরি করবে বিএনপি, কীভাবে করা হবে চূড়ান্ত করা হয়েছে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 01:35 pm
Last modified: 07 December, 2025, 01:37 pm

Related News

  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • আ.লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল

১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান তৈরি করবে বিএনপি, কীভাবে করা হবে চূড়ান্ত করা হয়েছে: ফখরুল

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘আজ বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। আমরা ধর্মবিশ্বাসী মানুষ হলেও ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজকে বিভাজন করি না।’
টিবিএস রিপোর্ট
07 December, 2025, 01:35 pm
Last modified: 07 December, 2025, 01:37 pm
'বিএনপির দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টিবিএস

আমাদের ছেলেরা অনুভব করে-পাশ করে চাকরি নেই। এই ১৫ বছরে তো চাকরি পাওয়াই যায়নি। সব জায়গা ভরাট ছিল আওয়ামী লীগের দুঃশাসনে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

'কিন্তু নতুন বাংলাদেশে আমরা কীভাবে এই সমস্যার সমাধান করব?' তিনি নিজেই এমন প্রশ্ন করে উত্তরে বলেন, ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শুধু চাকরি নয়—ব্যবসা, কৃষিকাজ, শ্রম—সব মিলিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এবং কিভাবে করা হবে—তা তারা ইতোমধ্যে চূড়ান্তও করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। সাত দিনব্যাপী 'বিএনপির দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। 

গণতন্ত্রের বিষয়ে তিনি বলেন, "গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মিডিয়ার স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা— সবই জিয়াউর রহমান শুরু করেছিলেন। আজকের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিও তিনি নির্মাণ করেছিলেন। প্রবাসী শ্রমিক রেমিট্যান্সের পথ তিনিই খুলেছিলেন।"

এদিকে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, 'আজ বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। আমরা ধর্মবিশ্বাসী মানুষ হলেও ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজকে বিভাজন করি না। 

মির্জা ফখরুল বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, ২৪শের জুলাই গোটা বাংলাদেশের মানুষের মন-মানসিকতায় এবং তরুণ সমাজের মন-মানসিকতায় অনেক পরিবর্তন এনে দিয়েছে। এখন সবাই পরিবর্তন চায়। পরিবর্তন সর্বক্ষেত্রে চায়— রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চায়, আমাদের চিন্তাভাবনার মধ্যে চায়। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। এই চিন্তাটি সকলের মধ্যে এসেছে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে তার দুঃশাসনের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তোলা-দেশকে গড়ে তোলা-এই চিন্তা আমাদের নেতা তারেক রহমানকে আলোড়িত করেছে।

তবে "আমরা কেউই খুব আনন্দিত থাকতে পারছি না— আমরা ভারাক্রান্ত" বলে মির্জা ফখরুল বলেন, 'আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে মনিটর করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। সারাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। আমরা বিশ্বাস করি আল্লাহ নিশ্চয়ই এত মানুষের দোয়া কবুল করবেন।"

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি মহাসচিব / কর্মসংস্থান / ১৮ মাস / ১ কোটি কর্মসংস্থান / বিএনপি / 'বিএনপির দেশ গড়ার পরিকল্পনা' / সাতদিন ব্যাপী অনুষ্ঠান কর্মসূচি / ধর্ম / বিভাজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • আ.লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net