Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
তফসিল ঘোষণার দিন থেকে দেশেও শুরু হবে পোস্টাল ভোটের নিবন্ধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2025, 03:45 pm
Last modified: 06 December, 2025, 03:52 pm

Related News

  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • ‘গ্যারান্টি দিতে পারি, স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি’: প্রধান নির্বাচন কমিশনার
  • স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার ও জনসভা নিষিদ্ধ করে নতুন আচরণবিধি জারি ইসির

তফসিল ঘোষণার দিন থেকে দেশেও শুরু হবে পোস্টাল ভোটের নিবন্ধন

ওসিভি–এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশে থাকা তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
টিবিএস রিপোর্ট
06 December, 2025, 03:45 pm
Last modified: 06 December, 2025, 03:52 pm
ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি এবার দেশের ভেতরেও পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার নিবন্ধন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকেই দেশের ভেতরে অবস্থানরত নির্দিষ্ট তিন শ্রেণির ভোটার এই নিবন্ধন করতে পারবেন।

আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানো হয় কমিশনের পক্ষ থেকে। আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে, এরপরই তফসিল ঘোষণা করা হতে পারে।

যারা পাচ্ছেন দেশে পোস্টাল ভোটের সুযোগ

শনিবার 'আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশে থাকা তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোট বিডি [Postal Vote BD] অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এরা হলেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে বা কারাগারে থাকা ভোটাররা।

সালীম আহমাদ খান বলেন, 'তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই তিন শ্রেণির ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।'

এর আগে ইসি জানিয়েছিল, দেশের ভেতরে এই তিন ধরনের ব্যক্তি নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন। বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল ২৫ ডিসেম্বর পর্যন্ত

এদিকে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য 'আউট অব কান্ট্রি ভোটিং' নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ গত সোমবার জানান, ১৮ ডিসেম্বরের পরিবর্তে প্রবাসীরা এখন ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

গত ১৮ নভেম্বর 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ উদ্বোধনের পরদিন থেকে অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। শনিবার বেলা ১টা পর্যন্ত প্রায় ১ লাখ ৯৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ এবং ১৯ হাজারেরও বেশি নারী ভোটার রয়েছেন। উল্লেখ্য, এসব ভোটার একই দিন গণভোটও দেবেন।

সবচেয়ে বেশি নিবন্ধন সৌদি আরব থেকে

ইসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব প্রবাসীরা, যার সংখ্যা ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্রে ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুরে ১১ হাজারেরও বেশি, মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার এবং যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে।

প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা ও নির্দেশনা

পোস্টাল ব্যালট নিশ্চিত করতে প্রবাসীদের সঠিক ঠিকানা প্রদানের ওপর জোর দিয়েছেন প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি বলেন, 'পোস্টাল ব্যালট পেতে হলে অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যাবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।'

যাদের ঠিকানায় ভুল হয়েছে, তাদের ৬ ডিসেম্বর (শনিবার) এর মধ্যে মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে তথ্য সংশোধনের অনুরোধ জানানো হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

নির্বাচন / ইসি / পোস্টাল ভোট বিডি / পোস্টাল ব্যালট / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • ‘গ্যারান্টি দিতে পারি, স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি’: প্রধান নির্বাচন কমিশনার
  • স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার ও জনসভা নিষিদ্ধ করে নতুন আচরণবিধি জারি ইসির

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net