Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ ছিল; তিনি প্রতারণা করেছেন: রায়ের পর্যবেক্ষণে বিচারক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2025, 03:00 pm
Last modified: 27 November, 2025, 03:00 pm

Related News

  • বিশ্ব পরিবার দিবস: ঢাকার পারিবারিক আদালতে ঝুলছে ১২,০০০ মামলা
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের  
  • ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী, আদালতে ক্ষোভ প্রকাশ
  • ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানসহ তিনজনের

শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ ছিল; তিনি প্রতারণা করেছেন: রায়ের পর্যবেক্ষণে বিচারক

টিবিএস রিপোর্ট
27 November, 2025, 03:00 pm
Last modified: 27 November, 2025, 03:00 pm

আদালত বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়মানুযায়ী প্লট বরাদ্দের কোনো আবেদন না করলেওও প্লটের দখল বুঝে পেতে আবেদন করেছিলেন; এতে বোঝা যায় যে তার সম্পদের প্রতি লোভ ছিল। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্লট বরাদ্দের দুর্নীতির মামলার রায় ঘোষণার সময় এ মন্তব্য করেন ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত। 

প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, 'রাজউকের প্লট বরাদ্দ নিয়ে শেখ হাসিনা আইন মানেননি। রাজউকের প্লট বরাদ্দের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। কিন্তু শেখ হাসিনা তা করেননি। ২০২২ সালের ১৮ জুলাই শেখ হাসিনাকে প্লট দেওয়ার জন্য একটি ফাইল খোলা হয়। ২৬ জুলাই রাজউকের বোর্ড সভায় প্রাথমিকভাবে তাকে প্লট বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। ২৭ জুলাই শেখ হাসিনাকে প্লট অনুমোদনের বিষয়টি জানানো হয়। একইসাথে শেখ হাসিনাকে, তার ও তার পরিবারের নামে রাজধানীর কোথাও সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হয়নি মর্মে হলফনামা জমা দিতে বলা হয়।

'শেখ হাসিনা রাজউকে একটি হলফনামা দাখিল করেন। এই হলফনামায় তিনি তার স্বামীর নামে ১৯৭৩ সালে যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল, তা গোপন করে শুধু তার নামে রাজধানীর কোথাও প্লট নেই মর্মে হলফনামা দাখিল করেন। এছাড়া এই হলফনামায় কোনো সাক্ষী, আইনজীবী বা নোটারী করা হয়নি। হলফনামা নোটারী না করলে তার আইনগত কোনো ভিত্তি থাকে না। তিনি সাধারণ কোনো নাগরিক নন। ওনার লিগাল অ্যাডভাইজার, ল মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল আছে।'

বিচারক তার পর্যবেক্ষণে আরও উল্লেখ করেন, ২০২২ সালের ৩ আগস্ট রাজউক শেখ হাসিনার নামে চূড়ান্তভাবে প্লট বরাদ্দ অনুমোদন করা হয়। এরপর তাকে আরেকটি হলফনামা দিতে বলা হয়। এবারও তিনি একইভাবে হলফনামা দাখিল করেন। দাখিল করা দুটো হলফনামার একটিরও আইনগত কোনো ভিত্তি নাই। 

এই বিচারক বলেন, 'প্লট বরাদ্দের আবেদন না করলেও এবং আইনানুযায়ী বৈধ হলফনামা দাখিল না করলেও পূর্বাচলের ১৫১১ নং প্লটের দখল বুঝিয়ে দেওয়ার জন্য ২০২২ সালের ১২ সেপ্টেম্বর শেখ হাসিনা ঠিকই আবেদন করেন। এতে বোঝা যায়, শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ ছিল। আমাদের প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। দুর্নীতিবাজদের পুরস্কৃত করা হয়েছে। শেখ হাসিনা প্লট বরাদ্দ না নিলে ওই প্লট অন্য একজন আবেদনকারী পেতেন। ফলে শেখ হাসিনা প্রতারণা করেছেন। এ রায়ের মাধ্যমে প্রকৃতরা যেন প্লট বরাদ্দ পান, সে দৃষ্টান্ত হয়ে থাকবে।'

পৃথক তিনটি মামলায় একটিতে শেখ হাসিনাসহ আসামি ১২ জন, আরেকটিতে জয় ও শেখ হাসিনাসহ ১৭ জন, বাকি আরেকটি মামলাতে পুতুল ও শেখ হাসিনাসহ আসামি ১৮ জন।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ টি মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।

গত ৩১ জুলাই শেখ হাসিনাসহ এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

শেখ হাসিনার মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহরে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। তার ঢাকা শহরে বাড়ি থাকার পরও হলফনামায়ও তথ্য গোপন করেছেন। এর ফলে আইনের লঙ্ঘন হয়েছে। মামলার অন্য আসামিরা নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্য পরস্পর যোগসাজশে পূর্বাচলের ২৭ নং সেক্টরের ২০৩ রাস্তার ৯ নং প্লটটি শেখ হাসিনার নামে রেজিস্ট্রি করেছে। সেজন্য দন্ডবিধির ১৮৬০ এর ১৬১/৪০৯/৪২০/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ হয়েছে।

সজীব ওয়াজেদ জয়ের মামলার অভিযোগে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছে। এর ফলে প্লট বরাদ্দে আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন হয়েছে। তার মা শেখ হাসিনার সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রভাবিত করেছেন। মামলার আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্য পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার ১০ কাঠার ১৫ নাম্বার প্লটটি সজীব ওয়াজেদ জয়ের নামে বরাদ্দ দেয়। সেজন্য দন্ডবিধির ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/ ৪০৯/৪২০/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ হয়েছে।

সায়মা ওয়াজেদের অভিযোগে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছেন। এর ফলে প্লট বরাদ্দে আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন হয়েছে। তার মা শেখ হাসিনার সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রভাবিত করেছেন। মামলার আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্য ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার ১০ কাঠার ১৫ নাম্বার প্লটটি সজীব ওয়াজেদ জয়ের নামে টাকা বরাদ্দ দেয়। সেজন্য দন্ডবিধির ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/৪২০/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ হয়েছে।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / সজীব ওয়াজেদ জয় / সায়মা ওয়াজেদ পুতুল / প্লট বরাদ্দে দুর্নীতি / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • বিশ্ব পরিবার দিবস: ঢাকার পারিবারিক আদালতে ঝুলছে ১২,০০০ মামলা
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের  
  • ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী, আদালতে ক্ষোভ প্রকাশ
  • ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানসহ তিনজনের

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net