Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
আবুল সরকারের মুক্তি দাবি: সিলেটে বাউল শিল্পীদের কর্মসূচি স্থগিত, একই স্থানে ‘তৌহিদী জনতার’ বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 November, 2025, 03:55 pm
Last modified: 26 November, 2025, 05:10 pm

Related News

  • সিলেটে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপাকে ব্যবসায়ী-চাকরিজীবীরা
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার 
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ

আবুল সরকারের মুক্তি দাবি: সিলেটে বাউল শিল্পীদের কর্মসূচি স্থগিত, একই স্থানে ‘তৌহিদী জনতার’ বিক্ষোভ

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নগরের চৌহাট্টা শহীদ মিনার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 November, 2025, 03:55 pm
Last modified: 26 November, 2025, 05:10 pm
ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সিলেটে বাউল ঐক্য পরিষদের মানবন্ধন ও গানে গানে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়েছে। কারণ প্রায় একই সময়ে ও একই স্থানে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ডাকে 'তৌহিদী জনতা'। তাই বিশৃঙ্খলা এড়াতে বাউল শিল্পীদের কর্মসূচি পালনে আপত্তি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

এছাড়া, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নগরের চৌহাট্টা শহীদ মিনার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস বলেন, বাউল শিল্পীরা কর্মসূচি পালনের ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। তবে এই স্থানে তৌহিদী জনতার পক্ষ থেকে একটি কর্মসূচি পালনের জন্য আমাদের কাছে আগেই আবেদন করা হয়েছিল। তাদের অনুমতি দেওয়াও হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, পরে শুনেছি একই স্থানে বাউলরা একটি প্রোগাম করবেন। বিশৃঙ্খলা এড়াতে তাদের প্রোগাম না করতে বলা হয়েছে। পরবর্তীতে যথাযথভাবে অনুমতি নিয়ে কর্মসূচি ঘোষণা করতেও বলা হয়েছে।

পুলিশের আপত্তির কারণে প্রোগ্রাম স্থগিতের কথা জানিয়ে বাউল ঐক্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক বাউল শিল্পী সূর্যলাল দাশ বলেন, 'পুলিশ কমিশনার আমাদের ফোন করে জানিয়েছেন আজকে শহীদ মিনার এলাকায় তৌহিদী জনতা কর্মসূচি ডেকেছে। তাই আমাদের কর্মসূচি অন্যদিন পালন করতে অনুরোধ জানিয়েছেন তিনি। একারণে আমরা আমাদের আজরে কর্মসূচি স্থগিত করেছি।'

তিনি বলেন, 'আমরা আমাদের দাবি জানাতে চেয়েছিলাম। কিন্তু দাবি জানাতে গিয়ে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এসবের সঙ্গে আমরা নেই। বাউলরা সবসময় শান্তির পক্ষে।'

এ ব্যাপারে শহীদ মিনার প্রাঙ্গণে তৌহিদী জনতার বিক্ষোভ কর্মসূচির উদ্যোক্তাদের একজন 'হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা'র সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, 'কথিত বাউলপন্থীরা সমাজকে অসুস্থ করে তুলছে। তাদের কার্যক্রম ইসলামের সম্পূর্ণ বিপরীতে। মানিকগঞ্জে বয়াতি আবুল সরকার ইসলামকে অবমাননা করে চরম দৃষ্টতা দেখিয়েছে। ফলশ্রুতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।'

তিনি বলেন, 'তবে জানতে পারলাম এটাকে ইস্যু করে সিলেটে বাউলপন্থী নামে অসামাজিকতাকারীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ফলে আমরাও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি।'

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার 'ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন' বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ একটি মামলা করেন।

মামলার পর আবুল সরকারকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদারীপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সন্ধ্যার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট আদালতে পাঠানোর পর বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।

এরপর গত রোববার আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত-অনুসারীদের ওপর হামলা করা হয়। একাধিক বাউলশিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরে ফেলে দিয়েছে 'জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা'র ব্যানার নিয়ে আসা মিছিলকারীরা।

এ ঘটনায় আবুল সরকারের তিনজন অনুসারী আহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

সিলেট / বাউল শিল্পী / কর্মসূচি স্থগিত / তৌহিদি জনতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • সিলেটে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপাকে ব্যবসায়ী-চাকরিজীবীরা
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার 
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net