Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
গ্যাসের ঘাটতি দূর করতে তিতাস ফিল্ডে ৬ ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, আরও কূপ খননের পরিকল্পনা

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
24 November, 2025, 12:50 pm
Last modified: 24 November, 2025, 12:55 pm

Related News

  • ইরানি হামলার পর এলএনজি উৎপাদন স্থগিত করলো কাতার
  • সিলেটে পুরনো কূপে নতুন করে মিলল গ্যাস
  • তিতাস গ্যাসক্ষেত্রে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনে মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু, উৎপাদন বাড়বে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট
  • ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে পাঠাতে সাড়ে ৪ হাজার কোটি টাকার পাইপলাইনের পরিকল্পনা

গ্যাসের ঘাটতি দূর করতে তিতাস ফিল্ডে ৬ ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, আরও কূপ খননের পরিকল্পনা

ইতোমধ্যে তিতাস গ্যাস ফিল্ডের পাঁচটি কূপ থেকে ওয়েলহেড কম্প্রেসরের মাধ্যমে গ্যাস তোলা হচ্ছে।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
24 November, 2025, 12:50 pm
Last modified: 24 November, 2025, 12:55 pm
ছবি: টিবিএস

গ্যাসের মজুত এবং চাপ কমে যাওয়ায় দেশের সবেচেয়ে প্রাচীন এবং বড় তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদন কমছে। জাতীয় গ্রিডে গ্যাসের চাপ ৬০০ পিএসআই হলেও, তিতাসের বেশিরভাগ কূপ থেকে সেই চাপে গ্যাস তোলা যাচ্ছে না। এতে করে সামগ্রিকভাবে গ্যাসের উৎপাদন কমছে।

এ অবস্থায় চাপ বাড়িয়ে কূপের গ্যাস তোলার পাশাপাশি উৎপাদন স্বাভাবিক রাখতে 'ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প' নিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ।

ইতোমধ্যে তিতাস গ্যাস ফিল্ডের পাঁচটি কূপ থেকে ওয়েলহেড কম্প্রেসরের মাধ্যমে গ্যাস তোলা হচ্ছে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এছাড়া, নতুন মজু্ত খুঁজতে থ্রিডি সিসমিক সার্ভে করে নতুন আরও কূপ খননের উদ্যোগ নিয়েছে বিজিএফসিএল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, মেঘনা, কামতা ও নরসিংদী গ্যাস ফিল্ড বিজিএফসিএলের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে তিতাস সবচেয়ে বড়। ১৯৬২ সালে পাকিস্তানের শেল অয়েল কোম্পানি এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। তিতাসের ২৭টি কূপের মধ্যে বর্তমানে ২২টি থেকে প্রতিদিন গড়ে ৩৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নানা কারণে বাকি পাঁচটি কূপ বন্ধ রয়েছে।

ছবি: টিবিএস

সর্বশেষ সার্ভে অনুযায়ী, তিতাসের কূপগুলোতে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।

তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে তিতাসের সবকটি কূপেই গ্যাসের মজু্ত কমছে। এর ফলে কমেছে গ্যাসের চাপ। এতে করে কূপগুলো থেকে সক্ষমতা অনুযায়ী গ্যাস তোলা যাচ্ছে না।

এছাড়া, ধারাবাহিকভাবে চাপ কমায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে গ্যাস তুলতেও বেগ পেতে হচ্ছিল বিজিএফসিএল কর্তৃপক্ষকে। গেল কয়েক বছর ধরেই এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় চাপ বাড়িয়ে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করে গ্যাস উত্তোলনে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প নেয় বিজিএফসিএল। ৫৬১ কোটি টাকা ব্যয়ে বিগত বছরের ফেব্রুয়ারিতে ছয়টি কম্প্রেসর স্থাপনের কাজ শুরু হয়।

বিজিএফসিএলের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অবস্থিত তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন 'ই'- তে তিনটি এবং খাঁটিহাতা এলাকায় অবস্থিত লোকেশন 'জি'-তে তিনটি কম্প্রেসর স্থাপন করা হয়েছে।

মূলত কূপে গ্যাসের চাপ কমে পেলে কূপের গ্যাস ওয়েলহেড কম্প্রেসর ইউনিটের মধ্যে এনে চাপ বৃদ্ধি করা হয়। এর মাধ্যমে জাতীয় গ্রিডের চাপ অনুযায়ী গ্যাস উত্তোলন করে সরবরাহ করা যায়। বর্তমানে তিতাসের ১১, ১২ ও ১৭, ১৮ এবং ২৭ নম্বর কূপ থেকে ওয়েলহেড কম্প্রেসরের মাধ্যমে গ্যাস উত্তোলন করা হচ্ছে।

ছবি: টিবিএস

ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের পূর্বে তিতাসের ১১, ১২, ১৭, ১৮ এবং ২৭ নম্বর কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেত। সম্প্রতি কম্প্রেসর স্থাপনের পর অতিরিক্ত আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাচ্ছে। যার মাধ্যমে তিতাস গ্যাস ফিল্ড থেকে গ্যাসের উৎপাদন কিছুটা বেড়েছে।

তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মামুন আজাদ বলেন,' ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের প্রধান উদ্দেশ্য গ্যাসের উৎপাদন স্বাভাবিক এবং অব্যাহত রাখা। তিতাসের ওই পাঁচটি কূপে পর্যাপ্ত গ্যাস থাকলেও চাপ কম থাকার কারণে উৎপাদন কম হচ্ছিল। এখন সেই সমস্যা কেটে গেছে।'

তিনি বলেন, 'তিতাসের লোকেশন 'ই'-তে বসানো তিনটি কম্প্রেসরের প্রতিটি ৪০ মিলিয়ন এবং লোকেশন 'জি'-তে বসানো বাকি তিনটির প্রতিটি দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষম।'

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, 'ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে বিজেএফসিএল পরিচালিত গ্যাস ফিল্ডগুলোর বন্ধ কূপগুলো ওয়ার্কওভার প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া নতুন কোথাও গ্যাসের মজুত আছে কিনা- সেটি অনুসন্ধানের জন্য থ্রিডি সিসমিক সার্ভে প্রকল্প গ্রহণ করা হয়েছ। এর মাধ্যমে ১৪৫০ স্কয়ার কিলোমিটার এলাকা সার্ভে করা হবে।'

তিনি আরও বলেন, 'সার্ভের মাধ্যমে আমরা জানতে পারব, নতুন কোনো মজুত আছে কিনা। যদি থাকে সেখানে মজুদের পরিমাণ কেমন। সার্ভে রিপোর্ট পাওয়ার পর নতুন আরও কিছু কূপ খননের উদ্যোগ নেওয়া হবে'।

Related Topics

টপ নিউজ

তিতাস গ্যাসক্ষেত্র / গ্যাস উত্তোলন / ওয়েলহেড কম্প্রেসর / গ্যাস উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ইরানি হামলার পর এলএনজি উৎপাদন স্থগিত করলো কাতার
  • সিলেটে পুরনো কূপে নতুন করে মিলল গ্যাস
  • তিতাস গ্যাসক্ষেত্রে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনে মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু, উৎপাদন বাড়বে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট
  • ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে পাঠাতে সাড়ে ৪ হাজার কোটি টাকার পাইপলাইনের পরিকল্পনা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net