Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
চট্টগ্রাম-৯ আসন: জামায়াত প্রার্থী ফজলুল হকের সমর্থনে ১৭০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 November, 2025, 05:35 pm
Last modified: 21 November, 2025, 05:40 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখেই সংসদে জামুকা বিল পাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

চট্টগ্রাম-৯ আসন: জামায়াত প্রার্থী ফজলুল হকের সমর্থনে ১৭০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন

জামায়াতের নগর আমীর বলেন, ‘ডা. এ কে এম ফজলুল হক একজন সৎ, শিক্ষিত ও সমাজমুখী ব্যক্তি। জনগণের অধিকার রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, চট্টগ্রাম-৯ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে তার হাতকে শক্তিশালী করবেন।’
টিবিএস রিপোর্ট
21 November, 2025, 05:35 pm
Last modified: 21 November, 2025, 05:40 pm
ছবি: টিবিএস

আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৯ (বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার ও আংশিক ডবলমুরিং) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল ও ট্রাক নিয়ে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। দলটির নেতাকর্মীরা প্রায় এক হাজার ৭০০ মোটরসাইকেল ও ৬টি ট্রাক নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে একটি দলীয় সূত্র নিশ্চিত করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় নগরীর চকবাজার প্যারেড মাঠ থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এ শোডাউনের উদ্বোধন করেন।

শোডাউনটি শহরের চকবাজার প্যারেড মাঠ থেকে শুরু হয়ে কিউ সি পেট্রোল পাম্প, জামালখান, লালখান বাজার, টাইগারপাস, নিউমার্কেট মোড়, কোতোয়ালি মোড়, ফিরিঙ্গি বাজার, নতুন ব্রিজ, বাকলিয়া এক্সেস রোড, চন্দনপুরা, চকবাজার, প্রবর্তক মোড় এবং মেহেদীবাগ হয়ে জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে এসে শেষ হয়। শোডাউন চলাকালে অংশগ্রহণকারীরা প্রার্থী ডা. ফজলুল হকের সমর্থনে স্লোগান দেন এবং তার নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা'র পক্ষে প্রচারণা চালান।

মোটরসাইকেল শোডাউনের উদ্বোধনকালে নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'ডা. এ কে এম ফজলুল হক একজন সৎ, শিক্ষিত ও সমাজমুখী ব্যক্তি। জনগণের অধিকার রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, চট্টগ্রাম-৯ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে তার হাতকে শক্তিশালী করবেন। নির্বাচনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের শক্তিই আমাদের শক্তি, এবং তাদের সহযোগিতায় আমরা ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।'

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের নেতৃত্বে এ শোডাউনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর কমিটির সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, কোতোয়ালি থানা নায়েবে আমীর অধ্যাপক আব্দুলজ্জাহের, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, কোতোয়ালি সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী এবং চট্টগ্রাম-৯ আসন কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদ প্রমুখ।
 

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / চট্টগাম / নির্বাচন / শোডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখেই সংসদে জামুকা বিল পাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net