Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত করতে হবে: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2025, 03:50 pm
Last modified: 20 November, 2025, 05:47 pm

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত করতে হবে: আমীর খসরু

তিনি বলেন, ‘স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর দেশের মানুষের মধ্যে যে বিশাল পরিবর্তন, প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটাকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের ভবিষ্যত নেই।’
টিবিএস রিপোর্ট
20 November, 2025, 03:50 pm
Last modified: 20 November, 2025, 05:47 pm
এনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস

বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'আজকে বোধহয় একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। আমরা এটাকে স্বাগত জানাই। তবে যেহেতু এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে, আমি অনুরোধ করব এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে।'

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় আমীর খসরু বলেন, 'কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। এটার [তত্ত্বাবধায়ক সরকার] জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক প্রাণ দিয়েছি। আমাদের ৬০ লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে। চাকরি-ব্যবসা হারিয়েছে, পঙ্গু হয়েছে, এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না।'

তিনি বলেন, 'স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর দেশের মানুষের মধ্যে যে বিশাল পরিবর্তন, প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটাকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই। আজকে কেয়ারটেকার সরকার থাকলে আমরা এ অবস্থায় থাকতাম না। সবকিছু ধ্বংসের পেছনে হচ্ছে একটি অনির্বাচিত সরকার শেখ হাসিনা।'

এসময় আমীর খসরু বলেন, 'প্রত্যেক নাগরিককে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশের পরিবর্তনের সঙ্গে অংশীদার হতে হবে এবং এটার বেনিফিট তার কাছে যেতে হবে।'

তিনি বলেন, 'বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি কিন্তু প্রতিত্তোরে সেই ভাষায় যাচ্ছে না। আমরা (বিএনপি) কিন্তু এগুলো গ্রহণ করছি, হজম করছি। তবে আমরা আমাদের ভাষায় কথা বলছি, আমরা রাজনীতির ভাষায় কথা বলছি। আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলছি। এটা আমাদেরকে ধারণ করতে হবে এবং এটাই হবে আগামীদিনের বাংলাদেশের রাজনীতি।' 

এই বিএনপি নেতা বলেন, 'আমরা সবাই আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনকে বানচাল, বাধাগ্রস্ত ও বিলম্ব করার জন্য সব ধরনের অপচেষ্টা চলছে। বিএনপি কিন্তু ধৈর্যসহকারে একজন প্রশিক্ষিত বিজ্ঞ নাবিকের মতো চলছে। সমুদ্রে ঝড়, তুফান যা-ই আসুক, একজন বিজ্ঞ নাবিক যেরকমভাবে জাহাজকে চালায়, তারেক রহমানের নেতৃত্ব আমরা কিন্তু সেভাবে নেভিগেট করছি।'

তিনি বলেন, 'একটি নির্বাচন হওয়ার পরে, নির্বাচিত সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে দেশের এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব হবে না। যেখানে রাজনৈতিক সমর্থন থাকবে না, সেখানে সেই সরকার জনগণের কথাও বুঝবে না এবং জনগণের কাছে দায়বদ্ধও থাকবে না। এছাড়া জনগণের চাহিদাও মেটাতে পারবে না। এজন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি '

তিনি আরও বলেন, 'আমরা সবাই মিলে এই নির্বাচনকে সফলভাবে সমর্থনের মাধ্যমে আমরা দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চাই।'

আমীর খসরু বলেন, 'আমরা বলেছি বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে বিনামূল্যে প্রত্যেক নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। শিক্ষাব্যবস্থায় আমরা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি। সাধারণ শিক্ষার সঙ্গে আমরা কারিগরি শিক্ষাটা স্কুল থেকেই শুরু করতে যাচ্ছি। আমরা ১ কোটি কর্মসংস্থানের ওয়াদা করেছি আঠারো মাসে। আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের ওপরও জোর দিচ্ছি।'

Related Topics

টপ নিউজ

তত্ত্বাবধায়ক সরকার / আমীর খসরু / অন্তর্বতী সরকার / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net