Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে বন্য হাতির আক্রমণে দুই বৃদ্ধা নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 11:20 am
Last modified: 17 November, 2025, 11:25 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে বন্য হাতির আক্রমণে দুই বৃদ্ধা নিহত

স্থানীয় কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে কামিলাছড়ি এলাকায় দুটি পৃথক হাতির দল রাস্তা দিয়ে চলাচলরত যানবাহনের ওপর হামলা চালায়। এতে দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে–মুচড়ে যায় এবং একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।
টিবিএস রিপোর্ট
17 November, 2025, 11:20 am
Last modified: 17 November, 2025, 11:25 am
প্রতীকী ছবি: সংগৃহীত

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটির আসামবস্তি–কাপ্তাই সংযোগ সড়কে বন্য হাতির আক্রমণে দুটি পৃথক ঘটনায় দুই বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন— জীবতলী ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার ঝর্ণা চাকমা (৬০) এবং মগবান ইউনিয়নের গোলাছড়ির সবিতা চাকমা (৬২)। আহতরা হলেন— অনিমেষ চাকমা ও ত্রিজয় চাকমা।

স্থানীয় কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে কামিলাছড়ি এলাকায় দুটি পৃথক হাতির দল রাস্তা দিয়ে চলাচলরত যানবাহনের ওপর হামলা চালায়। এতে দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে–মুচড়ে যায় এবং একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তারা জানান, প্রথম হামলাটি ঘটে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে। একটি হাতির দল তখন একটি সিএনজি অটোরিকশার ওপর হামলা চালায়। অটোরিকশার চালক সেখান থেকে পালিয়ে গিয়ে বন বিভাগকে খবর দেন।

রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে তারা কামিলাছড়িতে আরেকটি উল্টে থাকা অটোরিকশা দেখতে পান, যার পাশে দুজন আহত নারী পড়েছিলেন। তাদের মধ্যে একজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছিল। কিন্তু রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, 'ওই এলাকায় ছয় থেকে সাতটি হাতি নিয়ে দুটি পৃথক হাতির দল বিচরণ করছিল, প্রতিটিতেই শাবক ছিল। পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৭টার পর সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় পর্যটক ও স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।'

বন কর্মকর্তাদের মতে, আবাসস্থল সংকুচিত হওয়ায় হাতির দল লোকালয়ের কাছাকাছি চলে আসছে। ফলে ওই এলাকায় হাতির চলাচল বেড়েছে।

Related Topics

টপ নিউজ

হাতির আক্রমণ / নিহত / রাঙ্গামাটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net