Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান; উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের রাতভর বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 10:25 am
Last modified: 15 November, 2025, 12:56 pm

Related News

  • শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত শাবিপ্রবিতে শাটডাউন ঘোষণা
  • শাকসু নির্বাচন স্থগিত: সকল বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ‘শাটডাউনের’ হুমকি শিক্ষার্থীদের
  • শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
  • পেছাল শাকসু নির্বাচন, নতুন তারিখ আগামী ২০ জানুয়ারি

শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান; উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের রাতভর বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘আমরা প্রশাসনের ঘোষিত নির্বাচনী তারিখ প্রত্যাখ্যান করলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ বা ১০ ডিসেম্বর দেওয়া হয়েছিল।
টিবিএস রিপোর্ট
15 November, 2025, 10:25 am
Last modified: 15 November, 2025, 12:56 pm
উপাচার্যকে অবরুদ্ধ করে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।

উপাচার্য বলেন, 'আমরা উৎসবমুখর পরিবেশে সব পক্ষকে নিয়ে নির্বাচন আয়োজন করব। আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সবকিছু মিলে এটি একটি চমৎকার তারিখ। কোনো অবস্থাতেই মারামারি করা যাবে না। না হলে আমরা বিকল্প চিন্তা করব। আর নির্বাচনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে।'

এদিকে উপাচার্যের ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করে রাতভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান শিক্ষার্থীরা। নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই উপাচার্যের কার্যালয়ের বাইরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। ভোর পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন তারা। পরে সকাল ৬ টার দিকে শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে ছাড়া পান উপাচার্য।

 এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, 'গতকাল ভিসি ও প্রো-ভিসি প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন হবে ৯ বা ১০ তারিখ। কিন্তু আজ ছাত্রদলের সাথে মিটিং করে শীতকালীন ছুটির মধ্যে তারিখ ঘোষণা করেছে প্রশাসন। তারা একটি পক্ষকে খুশি করে শাকসু নির্বাচন বানচালের আয়োজন করছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, 'আমরা প্রশাসনের ঘোষিত নির্বাচনী তারিখ প্রত্যাখ্যান করলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ বা ১০ ডিসেম্বর দেওয়া হয়েছিল। কিন্তু এই প্রশাসন প্রহসন করে অন্য তারিখ দিয়েছে। আমরা এটা মানি না। আন্দোলন চলবে।'

এর আগে গতকাল সন্ধ্যায় শাকসু নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় হঠাৎ 'অনিবার্য কারণ' দেখিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে তালা দেন শিক্ষার্থীরা। 

পরবর্তীতে সকালে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বিক্ষোভকারীদের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ অন্যান্য দায়িত্বশীলদের সাথে কথা বলবো। নির্বাচন এগিয়ে আনার বিষয়ে তাদের প্রস্তাব দেবো।

এই আশ্বাসের পর বিক্ষোভ স্থগিত করে চলে যান। এর ফলে প্রায় ৬ ঘণ্টা পরে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান উপাচার্য ও উপউপাচার্য।

Related Topics

টপ নিউজ

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শাকসু নির্বাচন / কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন / ১৭ ডিসেম্বর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত শাবিপ্রবিতে শাটডাউন ঘোষণা
  • শাকসু নির্বাচন স্থগিত: সকল বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ‘শাটডাউনের’ হুমকি শিক্ষার্থীদের
  • শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
  • পেছাল শাকসু নির্বাচন, নতুন তারিখ আগামী ২০ জানুয়ারি

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net