Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে: ডা. তাহের  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 08:40 pm
Last modified: 14 November, 2025, 08:46 pm

Related News

  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ

সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে: ডা. তাহের  

তিনি বলেন, 'গণভোট ও জাতীয় নির্বাচন এক জিনিস নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল।'
টিবিএস রিপোর্ট
14 November, 2025, 08:40 pm
Last modified: 14 November, 2025, 08:46 pm
ছবি: টিবিএস

সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজারের মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের বলেন, 'একটি দল সংস্কার চাচ্ছে না। তারা পুরোনো বস্তাপঁচা নিয়মে নির্বাচন করতে পাঁয়তারা করছে। অন্তর্বর্তী সরকার ওই দলের ফাঁদে পা দিয়েছে। যদি সংস্কার না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। সেজন্য আমরা গণভোটের কথা বলেছি। সরকার গণভোট দিবে বলেছে, কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হবে।'

তিনি আরও বলেন, 'এ দুটো নির্বাচন এক জিনিস নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল।'

জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, আমেরিকার নিউইয়র্কস্থ মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট ও বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদের সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন প্রমুখ৷

Related Topics

টপ নিউজ

ডা. তাহের / জামায়াত ইসলামী / বিএনপি / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net