Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
নির্বাচনের আগে ১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2025, 11:25 am
Last modified: 13 November, 2025, 11:27 am

Related News

  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচদের’ বিক্ষোভ: দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন, বন্ধ ১১ মেট্রো স্টেশন
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

নির্বাচনের আগে ১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপে বসেছে ইসি।
টিবিএস রিপোর্ট
13 November, 2025, 11:25 am
Last modified: 13 November, 2025, 11:27 am
৬টি দলের সঙ্গে ইসির সংলাপ শুরু। ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ১১ এজেন্ডা নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সকাল ১০ টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ৬ টি দলের সঙ্গে সংলাপ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি সভার শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত করা ১১ দফা আলোচ্যসূচি তুলে ধরেন।

১১ দফায়―ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতির অংশ হিসেবে সংলাপে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর করণীয় নির্ধারণ, তফসিল ঘোষণার পর আচরণ বিধি কঠোরভাবে মানা, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের সঙ্গে অঙ্গীকারনামা সম্পাদন, বিদেশে ভোট ও দেশের ভিতরে ডাক ভোট বাস্তবায়ন, নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, লিঙ্গ, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বৈষম্য না করা, ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভিডিওর মাধ্যমে প্রতিপক্ষ, লিঙ্গ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা বিষয়গুলো অন্তর্ভুক্ত।

সকালে অংশ নেওয়া দলগুলো হলো, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গত মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলেন, '১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে।'

তিনি আরও জানান, মাসের মধ্যে দলগুলোর সঙ্গে মতবিনিময় কার্যক্রম শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।'

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ও বিকালে দুই দফায় ৬টি করে রাজনৈতিক দলের নেতাদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে। সংলাপে জাতীয় পার্টিসহ নিবন্ধিত দলগুলো ডাকার পরিকল্পনা আছে। 

ইসি সূত্রে জানা গেছে, প্রতিটি সেশনে ছয়টি দল থেকে মোট ১৮ জন প্রতিনিধি অংশ নেবেন। সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৫৫টি নিবন্ধিত দলের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ / ইসির সংলাপ / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ছবি: এএফপি
    নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
    বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

Related News

  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচদের’ বিক্ষোভ: দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন, বন্ধ ১১ মেট্রো স্টেশন
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
অর্থনীতি

বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net