Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
সাবেক এমপি কাজী নাবিলের ৪৩ ব্যাংক হিসাব ও ৬২ কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ, দেশত্যাগেও নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2025, 04:10 pm
Last modified: 09 November, 2025, 04:18 pm

Related News

  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • তনু হত্যা মামলা: সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ

সাবেক এমপি কাজী নাবিলের ৪৩ ব্যাংক হিসাব ও ৬২ কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ, দেশত্যাগেও নিষেধাজ্ঞা

আবেদনে বলা হয়, কাজী নাবিল আহমেদ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ৪৫টি হিসাবে জমা হয়েছে ৫৪ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৯৮৪ টাকা এবং উত্তোলন হয়েছে ৫৪ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ৪ টাকা। মোট ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৯৮৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 November, 2025, 04:10 pm
Last modified: 09 November, 2025, 04:18 pm
সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ফাইল ছবি: সংগৃহীত

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নিজস্ব ও স্বার্থসংশ্লিষ্ট ৪৩টি ব্যাংক হিসাব এবং ৬২টি কোম্পানিতে বিনিয়োগকৃত অর্থ অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এছাড়া দুদকের আরেক আবেদনের ভিত্তিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশও দেওয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজী নাবিল আহমেদের জব্দকৃত স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা। এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন অস্থাবর সম্পদ হিসেবে ৪৩টি ব্যাংক হিসাব ও ৬২টি কোম্পানিতে বিনিয়োগ অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, নাবিল আহমেদের ৪৩টি ব্যাংক হিসাবে রয়েছে ৬১ লাখ ২ হাজার ৭৬১ টাকা এবং ৬২টি কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ২২ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৩২১ টাকা। আবেদন পর্যালোচনা করে আদালত স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ ও ক্রোকের নির্দেশ দেন।

আবেদনে আরও বলা হয়েছে, আসামি কাজী নাবিল আহমেদ অসৎ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেন এবং অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন।

এতে আরও বলা হয়, কাজী নাবিল আহমেদ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ৪৫টি হিসাবে জমা হয়েছে ৫৪ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৯৮৪ টাকা এবং উত্তোলন হয়েছে ৫৪ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ৪ টাকা। মোট ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৯৮৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে। এ কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ বা ক্রোক করা একান্ত প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

কাজী নাবিল আহমেদ / মানি লন্ডারিং / দেশ ত্যাগ / আদালত / ক্রোক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • তনু হত্যা মামলা: সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net