Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’, হিন্দু প্রতিনিধি সম্মেলনে ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2025, 08:55 pm
Last modified: 08 November, 2025, 09:00 pm

Related News

  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’, হিন্দু প্রতিনিধি সম্মেলনে ফখরুল

মতুয়া বহুজন সমাজের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারব। ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই।’
টিবিএস রিপোর্ট
08 November, 2025, 08:55 pm
Last modified: 08 November, 2025, 09:00 pm
ছবি: সংগৃহীত

হিন্দুধর্মাবলম্বীদের কাছে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি স্লোগান দেন- 'হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।'

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫ এ তিনি এ স্লোগান দেন। 

মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও দেশের বিভিন্ন মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

মতুয়া বহুজন সমাজের দাবির প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, 'দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারব। ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন? তাহলে আসুন, আমরা একসাথে স্লোগান দেই- 'হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।"

মতুয়া বহুজন সমাজের দাবির মধ্যে রয়েছে- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন, মনোনয়ন ও জাতীয় সংসদসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এছাড়া বিভিন্নভাবে চাপিয়ে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিও রয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, 'আমরা চাই, অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম, সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং যা গড়ে তুলতে শুরু করেছিলেন।'

এক পর্যায়ে মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে যে দাবি এসেছে, তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / মির্জা ফখরুল / হিন্দু ধর্মাবলম্বী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net