Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে পোশাক খাতে গতি আসবে: বিশেষজ্ঞরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 08:00 am
Last modified: 06 November, 2025, 08:06 am

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • শুল্ক পরিবর্তনে নতুন অর্ডার নিয়ে দোদুল্যমান মার্কিন ক্রেতারা, রপ্তানি হারানোর শঙ্কায় পোশাক খাত
  • ট্রাম্পের শুল্ক বাতিলের রায়ে বাংলাদেশের পোশাক খাতে অনিশ্চয়তা কমবে

রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে পোশাক খাতে গতি আসবে: বিশেষজ্ঞরা

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত ‘বাংলাদেশ ডেনিম এক্সপো ২০২৫’-এর ১৯তম আসরের উদ্বোধনী দিনে (৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অংশগ্রহণকারীরা পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 08:00 am
Last modified: 06 November, 2025, 08:06 am
প্রতীকী ছবি: টিবিএস

চলমান বৈশ্বিক অস্থিরতা ও দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের পোশাক খাতের গতি কিছুটা কমেছে বলে মনে করছেন স্থানীয় ও আন্তর্জাতিক পোশাক ব্যবসায়ী এবং শিল্প বিশেষজ্ঞরা। তবে তারা আশাবাদী, আসন্ন জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে এ খাত আবারও গতিশীলতা ফিরে পাবে।

সংশ্লিষ্টরা আরও উল্লেখ করেছেন, বিনিয়োগকারীদের জন্য গ্যাস সংকটসহ অবকাঠামোগত নানা চ্যালেঞ্জ এখনো বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে।

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত 'বাংলাদেশ ডেনিম এক্সপো ২০২৫'-এর ১৯তম আসরের উদ্বোধনী দিনে (৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অংশগ্রহণকারীরা পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব মতামত দেন।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, স্পেন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও জার্মানিসহ ১০টি দেশের ৪০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ (৬ নভেম্বর) এ প্রদর্শনীর শেষ দিন।

তুরস্কভিত্তিক টেক্সটাইল ও শিল্পের রাসায়নিক প্রস্তুত এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান রেসাস কেমি'র সেকিপ হায়িত বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের গতি কমে গেছে।

তিনি বলেন, "বর্তমানে পুরো বিশ্বজুড়ে ব্যবসা এক ধরনের সংকোচন অবস্থায় রয়েছে। এর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের জন্য বড় উদ্বেগের কারণ।"

সেকিপ হায়িত আরও জানান, এ বছরের প্রদর্শনীতে অংশগ্রহণকারীর সংখ্যা দৃশ্যমানভাবে কম, যা ক্রেতা ও সরবরাহকারীদের অনিশ্চয়তারই প্রতিফলন।

তিনি বলেন, "আমরা অপেক্ষা করছি পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার জন্য। ব্যবসা ও অর্থনীতিতে আস্থা পুনরুদ্ধারের জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তুরস্কের রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান রেসাস কেমি জামালপুরে যৌথভাবে একটি কারখানা স্থাপন করছে, যা আগামী বছর থেকে উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে। হায়িত বলেন, বাংলাদেশের শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এখনো বড় চ্যালেঞ্জ।

আদানাভিত্তিক তুরস্কের অন্যতম বৃহৎ সমন্বিত টেক্সটাইল কোম্পানি বোসার বিক্রয়প্রধান বি হান্দে ইয়িলদিরিম বলেন, বৈশ্বিক ও স্থানীয় রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থা কমেছে, ফলে অর্ডারও কমে গেছে।

এদিকে বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের পোশাক খাত ইতোমধ্যেই উচ্চমানের পণ্যের জন্য আন্তর্জাতিক ব্র্যান্ড ও ভোক্তাদের কাছে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, "তবে বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাবে আমরা একটি কঠিন সময় পার করছি।"

মোস্তাফিজ উদ্দিন আরও বলেন, "রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে আগামী বছরের প্রথম প্রান্তিকেই এ খাত পুনরুদ্ধার হবে এবং আবারও গতি পাবে বলে আমরা আশাবাদী।
 

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক খাত / পোশাক খাত / রাজনৈতিক অস্থিরতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • শুল্ক পরিবর্তনে নতুন অর্ডার নিয়ে দোদুল্যমান মার্কিন ক্রেতারা, রপ্তানি হারানোর শঙ্কায় পোশাক খাত
  • ট্রাম্পের শুল্ক বাতিলের রায়ে বাংলাদেশের পোশাক খাতে অনিশ্চয়তা কমবে

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net