Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার নামে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 07:40 pm
Last modified: 05 November, 2025, 07:50 pm

Related News

  • মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ভুয়া এজেন্সির নামে ১২ বছরে বিদেশে পাচার ২ হাজারের বেশি বাংলাদেশি, চক্রের অন্যতম হোতা আরজু গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার নামে মামলা

এর আগে প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলার বাদী আমিনুল ইসলামের পক্ষে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছিলেন বাংলাদেশের সুপ্রিমকোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 07:40 pm
Last modified: 05 November, 2025, 07:50 pm
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা অভিযোগে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন 'এ্যাপোনিয়া'- নামের একটি অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে মামলাটি তদন্ত করে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

জানা যায়, সম্প্রতি শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজ এ্যাপোনিয়া'র কর্ণধার এক নারী উদ্যোক্তা। এরপর তানজিন তিশাকে নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক ও সমালোচনা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, শাড়িটি নাকি তাকে উপহার দিয়েছেন ওই নারী উদ্যোক্তা।

এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলার বাদী আমিনুল ইসলামের পক্ষে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছিলেন বাংলাদেশের সুপ্রিমকোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন এ্যাপোনিয়া কর্তৃপক্ষ।

আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে।

কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তানজিন তিশা। এজন্য তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় দণ্ডবিধি আইনের ৪২০ ও ৪০৬ ধারায় বর্ণিত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, 'তানজিন তিশার মতো সেলিব্রিটি একজন মানুষ নারী উদ্যোক্তার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছেন তা কাম্য নয়। তিনি চাইলেই বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু সেটা না করে তার ভেরিফায়েড ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় করেছেন।'

তিনি আরও বলেন, 'একজন নারী উদ্যোক্তাকে যেখানে উনার উৎসাহিত করার কথা, সেখানে তিনি করলেন প্রতারণা। এ জন্য তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো জবাব তিনি দেননি। তাই তানজিন তিশার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

তানজিন তিশা / প্রতারণা / মামলা / এ্যাপোনিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ভুয়া এজেন্সির নামে ১২ বছরে বিদেশে পাচার ২ হাজারের বেশি বাংলাদেশি, চক্রের অন্যতম হোতা আরজু গ্রেপ্তার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net