Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা হলে বিএনপি নমনীয়তা দেখাবে না: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2025, 12:20 pm
Last modified: 18 October, 2025, 12:24 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • ৬ মাস অনেক খেয়েছেন, এখন মনে হয় দলটা খেয়ে ফেলবেন: নেতাকর্মীদের বিএনপির এমপি
  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার

গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা হলে বিএনপি নমনীয়তা দেখাবে না: মির্জা ফখরুল

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
টিবিএস রিপোর্ট
18 October, 2025, 12:20 pm
Last modified: 18 October, 2025, 12:24 pm
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক উত্তরণের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হলে বিএনপি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে ফখরুল বলেন, 'দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।'

যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি—এসব বিষয়কে সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'আমরা বিশ্বাস করি, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ–সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করা গেলে কখনোই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।'

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

মির্জা ফখরুল বলেন, 'শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে আসন্ন নির্বাচনের সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে বিএনপি সেটি প্রতিহত করতে কোনো নমনীয়তা দেখাবে না।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • ৬ মাস অনেক খেয়েছেন, এখন মনে হয় দলটা খেয়ে ফেলবেন: নেতাকর্মীদের বিএনপির এমপি
  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net