Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
শ্রীলঙ্কায় যেতে বিদেশি পর্যটকদের লাগবে আগাম ইটিএ, নিতে হবে বাংলাদেশিদেরও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 07:45 pm
Last modified: 16 October, 2025, 08:03 pm

Related News

  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • সাংবাদিক নজরুল ইসলামকে বিদেশ ভ্রমণে বাধা, গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান ওকাবের 

শ্রীলঙ্কায় যেতে বিদেশি পর্যটকদের লাগবে আগাম ইটিএ, নিতে হবে বাংলাদেশিদেরও

শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে ইটিএ নিতে গেলে প্রায়ই পর্যটকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো। এখন আগাম ইটিএ বাধ্যতামূলক করায় যাত্রীরা অনলাইনে অনুমতি নিয়ে সেই জটিলতা এড়াতে পারবেন বলে জানিয়েছেন একজন ট্যুর কনসালট্যান্ট।
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 07:45 pm
Last modified: 16 October, 2025, 08:03 pm
ছবি: দ্য গার্ডিয়ান

শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে বাংলাদেশিসহ সব বিদেশি পর্যটকদের এখন থেকে নিজ নিজ দেশ থেকে আগাম ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হবে। দেশটির সরকার নতুন এই নিয়মটি বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর করেছে।

এর আগে পর্যন্ত বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিক শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও নির্দিষ্ট ফি পরিশোধ করে অন–অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন।

ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে জানায়, নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে পর্যটকদের আগেই অনলাইনে ইটিএ সংগ্রহ করতে হবে। আবেদন করা যাবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইট- eta.gov.lk/slvisa- এর মাধ্যমে। বিকল্পভাবে, সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমেও ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে।

দেশটির পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত বছর প্রায় ৪০ হাজার বাংলাদেশি শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন। চলতি বছর এ সংখ্যা আরও বেড়েছে। এ বছরের প্রথম নয় মাসেই ৪৫ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক দেশটি ভ্রমণ করেছেন।

প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য ডাবল এন্ট্রি ইটিএ ভিসা ইস্যু করা হয়। এ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ২০ মার্কিন ডলার (প্রায় আড়াই হাজার টাকা)। তবে অনূর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য কোনো ফি দিতে হয় না।

ইটিএ নিয়ে একজন ট্যুর কনসালট্যান্ট জানান, শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে ইটিএ নিতে গেলে প্রায়ই পর্যটকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো। এখন আগাম ইটিএ বাধ্যতামূলক করায় যাত্রীরা অনলাইনে অনুমতি নিয়ে সেই জটিলতা এড়াতে পারবেন।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / পর্যটক / বিমানবন্দর / ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • সাংবাদিক নজরুল ইসলামকে বিদেশ ভ্রমণে বাধা, গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান ওকাবের 

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net