Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
প্রাথমিক বিদ্যালয়ে দাওরায়ে হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব ধর্ম উপদেষ্টার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2025, 04:30 pm
Last modified: 13 October, 2025, 04:38 pm

Related News

  • প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগ বন্ধের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার
  • শহীদ মিনারে লাগাতার অবস্থানে প্রাথমিকের শিক্ষকেরা, স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • হজে খরচ না হওয়া প্রায় ৩৮ কোটি টাকা ফেরত পেল ৯৯০ এজেন্সি

প্রাথমিক বিদ্যালয়ে দাওরায়ে হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব ধর্ম উপদেষ্টার

ড. খালিদ হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন সাবজেক্টভিত্তিক শিক্ষক নিয়োগ হবে, সেটা ধর্ম মন্ত্রণালয়ের আওতায় নয়, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায়। তবে হেফাজতে ইসলামের নেতারা যে দাবি করছেন, সেটা আমি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে জানিয়েছি।’
টিবিএস রিপোর্ট
13 October, 2025, 04:30 pm
Last modified: 13 October, 2025, 04:38 pm
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: বাসস

প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ বিষয়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে একটি আধা-সরকারি চিঠি পাঠিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, 'যে সমস্ত কওমি মাদরাসার ছাত্রের দাওরায়ে হাদিসের সনদ আছে, যেটা বিগত সরকার এমএ অ্যারাবিক ও এমএ ইসলামিক স্টাডিজের সমমর্যাদা দিয়েছিল, প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে তাদের নিয়োগ দিলে তারা ধর্ম, বাংলা- এগুলো খুব ভালো করে পড়াতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে তাদেরকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিতে আমি আধা সরকারি পত্র দিয়েছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে।'

তিনি আরও জানান, হেফাজতে ইসলাম যে দাবি করেছে- প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি- তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

এক প্রশ্নের জবাবে ড. খালিদ হোসেন বলেন, 'প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন সাবজেক্টভিত্তিক শিক্ষক নিয়োগ হবে, সেটা ধর্ম মন্ত্রণালয়ের আওতায় নয়, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায়। তবে হেফাজতে ইসলামের নেতারা যে দাবি করছেন, সেটা আমি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে জানিয়েছি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করেছি যে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। যেহেতু হেফাজতে ইসলামসহ আলেম-ওলামাদের পক্ষ থেকে সংগীতকে সাবজেক্ট হিসেবে ইনক্লুড করা নিয়ে আপত্তি আছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আমাকে জানিয়েছেন, ধর্মীয় শিক্ষক নামে বিদ্যালয়ের কোনো পদ নেই। সহকারী শিক্ষকরাই বাংলা, ইংরেজি, গণিত, সমাজ ও ধর্ম এগুলো পড়ান।'

ধর্ম উপদেষ্টা আরও বলেন, 'প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষার ক্লাস এরই মধ্যে বাড়ানো হয়েছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে একটা ডিও লেটার (আধা-সরকারি পত্র) ৬/৭ মাস আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল।'

তিনি আরও যোগ করেন, 'প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় হেফাজতের আপত্তি পর্যালোচনার মধ্যে রেখেছে। হেফাজতের দাবি ও বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করছে। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল হবে কি না- সেটিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।'

Related Topics

টপ নিউজ

প্রাথমিক বিদ্যালয় / দাওরায়ে হাদিস / কওমি মাদরাসা / ধর্মীয় শিক্ষক / ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন / প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগ বন্ধের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার
  • শহীদ মিনারে লাগাতার অবস্থানে প্রাথমিকের শিক্ষকেরা, স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • হজে খরচ না হওয়া প্রায় ৩৮ কোটি টাকা ফেরত পেল ৯৯০ এজেন্সি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net