Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
কড়াইল বস্তির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে গুলশানে সরবরাহ বন্ধ, এলাকাবাসীর ক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2025, 03:55 pm
Last modified: 13 October, 2025, 03:59 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
  • প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানের চেষ্টা: ৫ নারীসহ ৬ জনকে থানায় নিল পুলিশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সপরিবারে ভোট দিলেন তারেক রহমান; দলের জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী'

কড়াইল বস্তির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে গুলশানে সরবরাহ বন্ধ, এলাকাবাসীর ক্ষোভ

গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে তিতাসের গ্যাস বিভাগের উপ-মহাব্যবস্থাপক মনজুর আজিজ বলেন, ‘কড়াইল বস্তির সংযোগগুলো গুলশান-১ ও ২–এর মূল পাইপলাইনের সঙ্গে যুক্ত। পুরো এলাকার নিরাপত্তার কথা ভেবে আমাদের সম্পূর্ণ সরবরাহ বন্ধ করতে হয়েছে।’
টিবিএস রিপোর্ট
13 October, 2025, 03:55 pm
Last modified: 13 October, 2025, 03:59 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বড় ধরনের গ্যাস সংকট দেখা দিয়েছে। পাশের কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ অপসারণ অভিযান চালানোর পর থেকে পুরো গুলশান-১ ও গুলশান-২ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান শুরু করে। এতে গুলশানের আবাসিক ভবন, রেস্তোরাঁ ও অফিসগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে দৈনন্দিন জীবন ও বাণিজ্যিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিতাসের গ্যাস বিভাগের উপ-মহাব্যবস্থাপক মনজুর আজিজ বলেন, 'বৃহস্পতিবার আমরা অভিযান শুরু করি। এটি মাকড়সার জালের মতো- সব দিক থেকে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। এ সংযোগগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।'

গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে মনজুর আজিজ বলেন, 'কড়াইল বস্তির সংযোগগুলো গুলশান-১ ও ২–এর মূল পাইপলাইনের সঙ্গে যুক্ত। পুরো এলাকার নিরাপত্তার কথা ভেবে আমাদের সম্পূর্ণ সরবরাহ বন্ধ করতে হয়েছে।'

তবে তিতাস কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–কে জানান, গ্যাস সরবরাহ কবে পুনরায় স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দীর্ঘ সময় ধরে গ্যাস না থাকায় ক্ষুব্ধ গুলশানবাসীরা আজ বিক্ষোভ করেছেন। তারা দ্রুত গ্যাস সরবরাহ পুনঃস্থাপনের দাবি জানান। গুলশানের এক বাসিন্দা বলেন, 'আমরা জানি, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা জরুরি, কিন্তু এভাবে পরিকল্পনাহীনভাবে পুরো এলাকায় গ্যাস বন্ধ করা ঠিক নয়। কয়েক দিন ধরে আমরা গ্যাস ছাড়াই আছি।'

অভিযান নিয়ে তিতাস কর্মকর্তারা জানান, প্রাকৃতিক গ্যাসের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অবৈধ সংযোগ রোধের জন্য এই অভিযান জরুরি হয়ে পড়েছিল।

গুলশান ও বনানীর মাঝামাঝি অবস্থিত কড়াইল বস্তি দীর্ঘদিন ধরেই রাজধানীর অন্যতম বৃহৎ অননুমোদিত ইউটিলিটি সংযোগের কেন্দ্র হিসেবে চিহ্নিত।

চলমান অভিযানটি গ্যাস চুরি রোধে তিতাসের বৃহত্তর অভিযানের অংশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলশান এলাকার বাসিন্দারা এখনও জানেন না, কবে তাদের এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে।

Related Topics

টপ নিউজ

কড়াইল বস্তি / গুলশান / গ্যাস সংকট / তিতাস / অবৈধ সংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
  • প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানের চেষ্টা: ৫ নারীসহ ৬ জনকে থানায় নিল পুলিশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সপরিবারে ভোট দিলেন তারেক রহমান; দলের জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী'

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net