Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত বাধ্যতামূলক ধারা সংবিধান থেকে বিলুপ্তির প্রস্তাব ঐকমত্য কমিশনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 October, 2025, 09:55 pm
Last modified: 10 October, 2025, 10:08 pm

Related News

  • শুধু রাজনৈতিক হিস্যা চাইলে হবে না, সংবিধান সংশোধনেও আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হরিজন সম্প্রদায়: বৈষম্যের মাঝে বেড়ে ওঠা এই মানুষগুলো এখন কোথায় যাবেন
  • ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটে আদেশ কাল
  • ১৫ আগস্ট আজ, সপরিবারে শেখ মুজিব হত্যার ৫১ বছর
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কি গ্রেপ্তার করা সম্ভব? সাংবিধানিক দায়মুক্তি নিয়ে বিতর্ক

শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত বাধ্যতামূলক ধারা সংবিধান থেকে বিলুপ্তির প্রস্তাব ঐকমত্য কমিশনের

সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির প্রস্তাব ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি কমিশন বিবেচনা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 October, 2025, 09:55 pm
Last modified: 10 October, 2025, 10:08 pm
ছবি: বাসস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের সাংবিধানিক বাধ্যবাধকতা তুলে দিতে চায় অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন। এ লক্ষ্যেই সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির প্রস্তাব 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি কমিশন বিবেচনা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের স্বাক্ষর করা পাঠানো ওই চিঠিতে জানানো হয়, রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জুলাই সনদ ২০২৫ প্রণয়ন ও বাস্তবায়নবিষয়ক আলোচনা শেষ হয়েছে। এখন কমিশন সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির প্রস্তাব সনদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নিচ্ছে।

চিঠিতে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৪(ক)-এ উল্লেখ আছে- 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয়সহ সব সরকারি ও আধাসরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।'

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চিঠিতে শনিবার (১১ অক্টোবর) বিকেল চারটার মধ্যে লিখিত মতামত জমা দিতে অনুরোধ করা হয়েছে। মতামত কমিশনের কার্যালয়ে সরাসরি, ই-মেইলে বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো যাবে। প্রয়োজনে একই মাধ্যম ব্যবহার করে কমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান কমিশনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, এখনো দলীয়ভাবে কোনো মতামত পাঠানো হয়নি।

২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। তখনই সংবিধানের প্রথম ভাগে 'জাতির পিতার প্রতিকৃতি' শিরোনামে চতুর্থ অনুচ্ছেদ ৪(ক) যুক্ত করা হয়, যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়।

Related Topics

টপ নিউজ

শেখ মুজিবর রহমান / জাতীয় ঐকমত্য কমিশন / জুলাই জাতীয় সনদ / রাজনৈতিক ঐক্য / সংবিধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • শুধু রাজনৈতিক হিস্যা চাইলে হবে না, সংবিধান সংশোধনেও আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হরিজন সম্প্রদায়: বৈষম্যের মাঝে বেড়ে ওঠা এই মানুষগুলো এখন কোথায় যাবেন
  • ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটে আদেশ কাল
  • ১৫ আগস্ট আজ, সপরিবারে শেখ মুজিব হত্যার ৫১ বছর
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কি গ্রেপ্তার করা সম্ভব? সাংবিধানিক দায়মুক্তি নিয়ে বিতর্ক

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net