Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 09:05 pm
Last modified: 09 October, 2025, 09:15 pm

Related News

  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড

সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
09 October, 2025, 09:05 pm
Last modified: 09 October, 2025, 09:15 pm
সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদের জমি, প্লট, ফ্ল্যাট, গাড়ি ও সঞ্চয়পত্রসহ ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

হারুনের জব্দ হওয়া সম্পদগুলো হলো- বরিশাল, গাজীপুর নারায়ণগঞ্জ জেলায়। এছাড়া দক্ষিণ কল্যাণপুরের ১১ তলার টাওয়ার ও একটি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নিউ টাউনের ৩ কাঠার প্লট, ধানমন্ডিতে ৪ হাজার ২১৮ বর্গফুটের এক তলা ভবন জব্দ করা হয়েছে।

জব্দ হওয়া সম্পদের মূল্য দেওয়া হয়েছে, ৩ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৪৫৮ টাকা। একটি গাড়ির মূল্য, একটি সঞ্চয়পত্র ও ৮টি ব্যাংক ব্যাংক হিসাবে আছে, ২ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭৬ টাকা।

দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাবে ২৯ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৪২৬ টাকা জমা ও ২৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩১৩ টাকা উত্তোলন করেছে। যার মোট পরিমাণ ৫৭ কোটি ৭০ লাখ ১১ হাজার ৭৩৯ টাকা।

তিনি সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ 'দুর্নীতি ও ঘুষ' সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এটার রুপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ৩৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হয়েছে।

গোপন সূত্রে জানা যায়, আসামি তার সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে স্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। সেজন্য স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করে রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর হারুন অর রশিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

Related Topics

টপ নিউজ

অতিরিক্ত সচিব / ব্যাংক হিসাব অবরুদ্ধ / মো. হারুন অর রশিদ / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net