Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 01:35 pm
Last modified: 09 October, 2025, 01:39 pm

Related News

  • ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ঢাকা-সৌদি ফ্লাইট বাতিল: প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • ঘুরে ঘুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী, পুলিশের হাতে গ্রেপ্তার ৪
  • মিরসরাইয়ে সাবেক এএসপির বাড়িতে ডাকাতি, লুট ১৭ লাখ টাকার মালামাল

রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 01:35 pm
Last modified: 09 October, 2025, 01:39 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত ফরচুন শপিংমলের একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। শম্পা জুয়েলার্স নামের ওই দোকানের মালিকের অভিযোগ, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। 

বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, একটি চক্রের দুজন সদস্য বোরখা পরে ফরচুন শপিং মলের শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে সোনার গয়না চুরি করে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, দোকানে ডিসপ্লেতে 'প্রায় ৪০০ ভরি সোনার গয়না' এবং আরও '১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার' ছিল। এছাড়া কিছু নগদ টাকাও ছিল। 'চোরেরা নগদ টাকাসহ সবকিছু নিয়ে গেছে,' বলেন তিনি।

পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আজ (৯ অক্টোবর) সকালে তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম টিবিএসকে বলেন, 'মালিক অভিযোগ করেছেন, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।'

তিনি আরও বলেন, 'আমরা মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ইতিমধ্যে কিছু ফুটেজ সংগ্রহ করেছি, যেখানে দুজনকে দেখা যাচ্ছে।'

চুরির ঘটনার বিষয়ে অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, 'আমি অন্যান্য দিনের মতোই রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। ভোরে মার্কেটের নিরাপত্তাকর্মী আমাকে ফোন করে জানান যে আমার দোকানে সমস্যা হয়েছে। আমি দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখি সবকিছু লুট হয়ে গেছে।'

Related Topics

টপ নিউজ

ঢাকা / স্বর্ণালঙ্কার / স্বর্ণালঙ্কার চুরি / চুরি / লুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ঢাকা-সৌদি ফ্লাইট বাতিল: প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • ঘুরে ঘুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী, পুলিশের হাতে গ্রেপ্তার ৪
  • মিরসরাইয়ে সাবেক এএসপির বাড়িতে ডাকাতি, লুট ১৭ লাখ টাকার মালামাল

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net