Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফের স্টাফ ইমরান কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2025, 07:55 pm
Last modified: 07 October, 2025, 08:04 pm

Related News

  • ধর্ষণের মামলায় বান্দরবানে এনসিপি নেতা কারাগারে
  • ১০ দিন পর হাসপাতাল ছাড়লেন ব্যর্থ মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা ক্রিস্টা পাইক; ফিরিয়ে নেওয়া হয়েছে কারাগারে
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ ৩ জন কারাগারে
  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফের স্টাফ ইমরান কারাগারে

মঙ্গলবার (৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
07 October, 2025, 07:55 pm
Last modified: 07 October, 2025, 08:04 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা দপ্তরের 'অফিস সহায়ক' পদে চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগের মামলায় বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ)- অফিস স্টাফ মো. ইমরানকে (৩০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী দুলাল মিত্র এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'এর আগে গত ১৭ আগস্ট বাদীর সঙ্গে আসামির আপোসের শর্তে ধার্য তারিখ (মঙ্গলবার) পর্যন্ত জামিন মঞ্জুর করেন। তবে এদিন বাদীর সঙ্গে আসামির আপোস না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।' 

তিনি আরও বলেন, 'বর্তমানে আসামি প্রধান উপদেষ্টা দপ্তরে এসএসএফ-এর চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত রয়েছে। তবে প্রতারণা করার সময় আসামি নিজেকে এসএসএফ- এর কর্মকর্তা দাবি করেন।'

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে (বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর)- 'অফিস সহায়ক' পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ লাখ টাকা নেন আসামি।

পরবর্তীতে বাদী সুবাস মালো (৩০) আসামির কাছে চাকরি চাইলে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। আসামির কাছে বাদীর পাওনা টাকা ফেরত চাইলেও বিভিন্ন রকমের তালবাহানা করতে থাকে এবং প্রাণনাশের হুমকি দেয়।

২০২৩ সালে ২৬ সেপ্টেম্বর বাদীর পাওনা টাকা ফেরত চেয়ে আসামির কাছে সাত দিনের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানোর পরেও টাকা ফেরত দেননি।

এরপর বাদী সংশ্লিষ্ট আদালতে আসামির বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণা অভিযোগে মামলাটি দায়ের করেন।

ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে তেজগাও থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অপরাধ সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মমতাজ উদ্দিন। 

পরবর্তীতে আদালত এই প্রতিবেদন আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। আসামি আদালতে উপস্থিত না হওয়ায় গত বছরের ১১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সেই গ্রেপ্তারি পরোয়ানামূলে চলতি বছরের গত ১৪ আগস্ট আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের তিনদিন পর আসামিকে বাদীর সঙ্গে আপোসের শর্তে জামিন মঞ্জুর করেন।

তবে উভয় পক্ষের মধ্যে আপোস না হওয়ায় মঙ্গলবার আদালত আসামির জামিন বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টার কার্যালয় / এসএসএফের স্টাফ / কারাগার / চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ধর্ষণের মামলায় বান্দরবানে এনসিপি নেতা কারাগারে
  • ১০ দিন পর হাসপাতাল ছাড়লেন ব্যর্থ মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা ক্রিস্টা পাইক; ফিরিয়ে নেওয়া হয়েছে কারাগারে
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ ৩ জন কারাগারে
  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net