Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
আরব ও মুসলিম দেশের নেতাদের সামনে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা তুলে ধরবেন ট্রাম্প

বাংলাদেশ

আল জাজিরা
23 September, 2025, 08:45 pm
Last modified: 23 September, 2025, 08:56 pm

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • রয়টার্সের বিশ্লেষণ: অর্থনীতি নিয়ে ট্রাম্পের দুর্বলতাকেই প্রকাশ করে দিয়েছে ইরান
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের

আরব ও মুসলিম দেশের নেতাদের সামনে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা তুলে ধরবেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।
আল জাজিরা
23 September, 2025, 08:45 pm
Last modified: 23 September, 2025, 08:56 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ ও প্রায় ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের  অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

ইসরায়েলি ও আরব সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল ১২ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনায় ট্রাম্প ইসরায়েলি সেনাদের ভবিষ্যতে গাজা থেকে সরে যাওয়ার সম্ভাবনা, আঞ্চলিক নেতাদের সেখানে সেনা পাঠিয়ে শৃঙ্খলা রক্ষা এবং গাজা পুনর্গঠন ও অর্থায়নের ধাপগুলো নিয়ে আলাপ করবেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর এ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত সম্মেলনে তিনি বলেন, তার দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত।

গাজা বিষয়ক পরিকল্পনাটি ইসরায়েল প্রণয়ন করেনি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এ পরিকল্পনায় হামাসের কোনো ভূমিকাই রাখা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, হামাসকে নিরস্ত্র করে পুরোপুরি নির্মূল করতে হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় দুই বছর ধরে চলা এই গণহত্যামূলক যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আর যুদ্ধবিরতি প্রক্রিয়ায়ও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, বরং ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হচ্ছিল। কিন্তু ঠিক তখনই ইসরায়েলি সেনারা কাতারে হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশে নজিরবিহীন বিমান হামলা চালায়। 

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্প এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ভাষণ দেবেন।

অন্যদিকে, যুদ্ধ শেষ করতে আন্তর্জাতিক মহল নতুন করে আলোচনা শুরুর চেষ্টা চালালেও ইসরায়েলি সেনারা ট্যাংক ও পদাতিক বাহিনী নিয়ে গাজার বৃহত্তম নগরীতে গভীর অভিযান চালাচ্ছে। ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।

এছাড়া গাজা নগরীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার নতুন করে বিমান হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সরকার সেখানকার কিছু অংশ দখল সংযুক্ত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / গাজা / যুদ্ধ / বন্ধ / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • রয়টার্সের বিশ্লেষণ: অর্থনীতি নিয়ে ট্রাম্পের দুর্বলতাকেই প্রকাশ করে দিয়েছে ইরান
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net