Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
অর্থ পাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুই ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 02:10 pm
Last modified: 18 September, 2025, 02:14 pm

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

অর্থ পাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুই ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

দুদকের উপপরিচালক বলেন, ‘সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী উৎপল পাল, এজিএম, আরামিট গ্রুপ। তিনি আরামিট পিএলসি’র কর্মচারী ও সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বিদেশে সম্পদ তৈরি ও দেখাশোনাই ছিল তার মূল কাজ।’
টিবিএস রিপোর্ট
18 September, 2025, 02:10 pm
Last modified: 18 September, 2025, 02:14 pm
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের মূল দুই হোতাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন দুদকের ঢাকা কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান।

গ্রেপ্তার দুজন হলেন- শিল্পগোষ্ঠী আরামিট পিএলসি'র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুল আজিজ ও উৎপল পাল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।

তিনি বলেন, 'সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী উৎপল পাল, এজিএম, আরামিট গ্রুপ। তিনি আরামিট পিএলসি'র কর্মচারী ও সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বিদেশে সম্পদ তৈরি ও দেখাশোনাই ছিল তার মূল কাজ।"

তিনি আরও বলেন, 'তাদের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল থেকে বিপুল তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ফরেনসিক পরীক্ষার অনুমতির জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। উৎপল পাল দেশ থেকে দুবাই এবং দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ তথা মাস্টারমাইন্ড। অন্যদিকে, আব্দুল আজিজ সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।'

গত কয়েক মাসে দুদক সাইফুজ্জামান, তার স্ত্রী এবং ব্যবসা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করেছে।

আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগমুহূর্তে তিনি স্ত্রী-পরিবারকে নিয়ে লন্ডনে পাড়ি জমান।

Related Topics

টপ নিউজ

সাবেক মন্ত্রী / সাবেক ভূমিমন্ত্রী / সাইফুজ্জামান চৌধুরী / গ্রেপ্তার / রিমান্ড / আদালত / অর্থ পাচার মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net