Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
ডিজিটাল ব্যাংক স্থাপনে ২ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 03:05 pm
Last modified: 15 September, 2025, 03:12 pm

Related News

  • বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান
  • ডিজিটাল ব্যাংকে শেয়ারধারণের নিয়মে শিথিলতা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি বাংলাদেশ ব্যাংকের
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক

ডিজিটাল ব্যাংক স্থাপনে ২ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 03:05 pm
Last modified: 15 September, 2025, 03:12 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের চলতি বছরের ২ নভেম্বরের মধ্যে অফিস সময়ের ভেতরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবেদন জমা দিতে হবে। একইসঙ্গে প্রাসঙ্গিক সব নথির সফট কপি ইমেইলের (apply.db@bb.org.bd) মাধ্যমে পাঠাতে হবে।

এর আগে, গত ২৬ আগস্ট নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা ১-৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেধে দেয় বাংলাদেশ ব্যাংক। এসময় প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের স্পন্সর হিসেবে শেল কোম্পানি যাতে থাকতে না পারে, তা নিশ্চিত করতে নীতিমালা সংশোধন করা হয়।

সংশোধিত নীতিমালায় প্রদেয় মূলধনের শর্ত ১২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যক্তি স্পন্সর বা প্রাতিষ্ঠানিক স্পন্সরের মনোনীত প্রতিনিধির যদি একাধিক দেশের নাগরিকত্ব থাকে, তবে সব নাগরিকত্বের পূর্ণ বিবরণ এবং সংশ্লিষ্ট তথ্য প্রদান করতে হবে।

এছাড়া পূর্বে পরিত্যক্ত নাগরিকত্ব থাকলেও তা প্রকাশ করতে হবে।

সংশোধিত নীতিমালায় আরও বলা হয়েছে, ঋণখেলাপির সঙ্গে সংশ্লিষ্ট কোনো মামলার রায়াধীন প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি স্পন্সর হিসেবে আবেদন করতে পারবে না। বাংলাদেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও স্পন্সর হওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ব্যাংক ৫২টি আবেদনের মধ্যে থেকে দুটি প্রতিষ্ঠান—নগদ ও কড়ি ডিজিটাল ব্যাংককে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রদান করে।

নগদ ডিজিটাল ব্যাংককে সমর্থন দিয়েছিল নগদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের একই বিনিয়োগকারীরা, আর কড়ি ডিজিটাল ব্যাংকের স্পন্সর ছিল এসিআই।

তবে ২০২৪ সালের আগস্টে দুর্নীতি ও বিতর্কিত স্পন্সরের অভিযোগে বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে।

Related Topics

টপ নিউজ

ডিজিটাল ব্যাংক / ডিজিটাল ব্যাংকের লাইসেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান
  • ডিজিটাল ব্যাংকে শেয়ারধারণের নিয়মে শিথিলতা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি বাংলাদেশ ব্যাংকের
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net