Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2025, 06:00 pm
Last modified: 11 September, 2025, 06:06 pm

Related News

  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • তিন মন্ত্রণালয়ের সচিবকে বদলি
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল
  • ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪৯০ জন

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৭টি ধারায় সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। মূলত পলাতক ও অন্যান্য অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে। 
টিবিএস রিপোর্ট
11 September, 2025, 06:00 pm
Last modified: 11 September, 2025, 06:06 pm
ফাইল ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা দেশে ১২ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৬০ দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের মধ্যে একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৭টি ধারায় সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। মূলত পলাতক ও অন্যান্য অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে। 

গত বছরের ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের প্রথমবারের মতো ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারাও একই ক্ষমতা পান।

সেই থেকে ধাপে ধাপে মেয়াদ বাড়িয়ে আসছে সরকার। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেনা কর্মকর্তাদের এ ক্ষমতা আরও দুই মাস বহাল থাকছে।
 
Related Topics

টপ নিউজ

সেনাবাহিনী / ম্যাজিস্ট্রেসি ক্ষমতা / জনপ্রশাসন মন্ত্রণালয় / বাংলাদেশ সশস্ত্র বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • তিন মন্ত্রণালয়ের সচিবকে বদলি
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল
  • ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪৯০ জন

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net