Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
হলগুলোকে জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও গবেষণা চর্চার কেন্দ্রে রূপান্তর করব: তানভীর বারী হামীম

বাংলাদেশ

মো. তাহমিদুল আলম জায়িফ
08 September, 2025, 07:00 pm
Last modified: 08 September, 2025, 07:13 pm

Related News

  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ

হলগুলোকে জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও গবেষণা চর্চার কেন্দ্রে রূপান্তর করব: তানভীর বারী হামীম

শিক্ষার্থীরা আর পুরোনো ধারার রাজনীতিতে ফিরতে চায় না। তারা স্বাভাবিক পড়াশোনার পরিবেশ, ক্রেডিট ট্রান্সফারের সুবিধা, ই-লাইব্রেরি অ্যাক্সেস, আবাসন সংকটের সমাধান ও পুষ্টিকর খাবারের নিশ্চয়তা চায়।
মো. তাহমিদুল আলম জায়িফ
08 September, 2025, 07:00 pm
Last modified: 08 September, 2025, 07:13 pm
শেখ তানভীর বারি হামীম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম। নির্বাচনের নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মো. তাহমিদুল আলম জায়িফ।

নির্বাচনের আর একদিন বাকি। এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন?

নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। তবে কিছু শঙ্কা আছে। যেহেতু নির্বাচন একদিন পরই, তাই শিক্ষার্থীদের উদ্বিগ্ন করার মতো কোনো মন্তব্য করতে চাই না। আমি চাই শিক্ষার্থীরা উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক।

প্রশাসন শিক্ষার্থীদের ভোট থেকে দূরে রাখার চেষ্টা করছে—অনেক প্রার্থীর এমন অভিযোগ আছে। আপনার কী মনে হয়?

অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দিতে হলে আইডি কার্ড রিনিউ করা, সেনাবাহিনী মোতায়েনের দাবি—এমন নানা বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এতে অনেকে ভোট দিতে আসবেন কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল সবার ভোটকে সহজ করা। বাংলাদেশের প্রায় সাড়ে চার কোটি তরুণ গত ১৭ বছরে ভোট দিতে পারেনি, যার একটি বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়াকে আরও সহজ করা উচিত।

আপনাদের প্যানেলের শক্তির জায়গা কোথায়?

আমরা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিয়েছি। ৫ আগস্টের পূর্বে আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস রয়েছে। আর ৫ আগস্টের পর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ধারার রাজনীতি ধরে রেখেছি।

শিক্ষার্থীরা আপনাদের কাছে কী প্রত্যাশা করছে?

শিক্ষার্থীরা আর পুরোনো ধারার রাজনীতিতে ফিরতে চায় না। তারা মৌলিক পাঁচটি অধিকার ফিরে পেতে চায়, যেগুলো থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত। তারা স্বাভাবিক পড়াশোনার পরিবেশ, ক্রেডিট ট্রান্সফারের সুবিধা, ই-লাইব্রেরি অ্যাক্সেস, আবাসন সংকটের সমাধান ও পুষ্টিকর খাবারের নিশ্চয়তা চায়। মূলত এসব মৌলিক সংকট থেকে মুক্তিই শিক্ষার্থীদের প্রধান দাবি।

নির্বাচিত হলে আপনার প্রধান লক্ষ্য কী থাকবে?

নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের পরিকল্পনা আমি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছি। এর মধ্যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু থাকবে, যার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন ও কম্পিউটার লিটারেসিসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক শিক্ষা বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করব। একইসাথে আবাসন সংকট নিরসন ও খাবারের মান উন্নয়নে কাজ করব।

অতীতে ছাত্রদলের বিরুদ্ধে গেস্টরুম-গণরুম ও চাঁদাবাজির অভিযোগ ছিল। শিক্ষার্থীদের সেই শঙ্কা কতটা দূর করতে পেরেছেন?

৫ আগস্টের পর আমরা গণরুম-গেস্টরুম সংস্কৃতি বিলুপ্ত করতে ভূমিকা রেখেছি। ইতিবাচক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছি। এখন হলে গিয়ে ভোট চাইতে গেলে দেখি, কেউ ছবি আঁকছে, কেউ ভাস্কর্য বানাচ্ছে, কেউ গান গাইছে বা সাহিত্যচর্চা করছে। অথচ একসময় এই হলগুলোতে অত্যাচার-নির্যাতন হতো। ৫ আগস্টের পর থেকে শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে। তাই আমাদের প্রধান লক্ষ্য হবে হলগুলোকে জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও গবেষণার চর্চার কেন্দ্রে পরিণত করা। আর গণরুম-গেস্টরুমের সংস্কৃতি কখনোই ফিরিয়ে আনা যাবে না।

নারী শিক্ষার্থীদের অনলাইনে হয়রানির বিষয়টি এখন আলোচনায় আছে। এ নিয়ে আপনার অবস্থান কী?

শুধু নারী নয়, পুরুষ শিক্ষার্থীরাও প্রচুর সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। বট আইডি ও ভুয়া আইডি দিয়ে বিপুল পরিমাণ প্রোপাগান্ডা চালানো হচ্ছে। রাজনৈতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়া গোষ্ঠী ব্যক্তিগত চরিত্রহননের পথ বেছে নিয়েছে। তবে এর দায় শুধু বিশ্ববিদ্যালয়ের নয়; রাষ্ট্রকেও এখানে দায়িত্ব নিতে হবে।

জয় নিয়ে কতটা আশাবাদী?

জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধ আছে। আমাদের প্যানেলে সবচেয়ে জনপ্রিয় শিক্ষার্থীরাই আছে। শিক্ষার্থীদের কাছে গিয়ে বুঝতে পেরেছি, তারা আমাকে গ্রহণ করছে। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্রদলের শ্রম ও আত্মত্যাগ রয়েছে। তাই আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা আমাদের কথা চিন্তা করবে। জয় নিয়ে আমি আশাবাদী।
 

Related Topics

টপ নিউজ

ছাত্রদল / ডাকসু / ডাকসু নির্বাচন / ঢাকা বিশ্ববিদ্যালয় / ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ / শেখ তানভীর বারী হামীম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net