Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় ৬ আসামি কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2025, 07:50 pm
Last modified: 02 September, 2025, 07:59 pm

Related News

  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে

আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় ৬ আসামি কারাগারে

অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর রাত ১০টার পর আদাবর থানাধীন শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্পে শহীদুল ইসলামের বাড়ির ছাদে পলাশ নামে এক ব্যক্তিকে অপহরণ করে আটক রেখে মুক্তিপণ দাবি করে আসামিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙে এবং পুলিশ সদস্যদের ওপর মরিচের গুঁড়া ছোড়ে।
টিবিএস রিপোর্ট
02 September, 2025, 07:50 pm
Last modified: 02 September, 2025, 07:59 pm
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন—মিজান মাতব্বর, রীনা বেগম, মো. রাব্বি, রবিউল ইসলাম, জুয়েল সরদার ও সবুজ মিয়া।

এদিন সকালে তাদের রাজধানীর আদাবর থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম কারাগারে রাখার আবেদন করেন।

আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন চাইলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর রাত ১০টার পর আদাবর থানাধীন শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্পে শহীদুল ইসলামের বাড়ির ছাদে পলাশ নামে এক ব্যক্তিকে অপহরণ করে আটক রেখে মুক্তিপণ দাবি করে আসামিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙে এবং পুলিশ সদস্যদের ওপর মরিচের গুঁড়া ছোড়ে।

অতর্কিত হামলার সময় পুলিশ আত্মরক্ষার্থে অস্ত্র বের করতে চাইলে আসামিরা চুরি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের আক্রমণ চালায়। এতে পুলিশ সদস্য আল আমিন গুরুতর জখম হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আদাবর থানার উপপরিদর্শক ইব্রাহিম খলীল বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

শ্যামলী / আদাবর / পুলিশ / পুলিশ আহত / কারাগার / ছুরিকাঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net