Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
১৪৪ ধারা জারির পর চবিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে, গ্রামবাসী চলে গেলেও ২নং গেইটে অবস্থানে ছাত্ররা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2025, 03:30 pm
Last modified: 31 August, 2025, 08:02 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮

১৪৪ ধারা জারির পর চবিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে, গ্রামবাসী চলে গেলেও ২নং গেইটে অবস্থানে ছাত্ররা

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্প) মোহাম্মদ রাসেল ৬টার দিকে টিবিএসকে বলেন, "সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও  পুলিশের পাঁচ শতাধিক সদস্য বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। গ্রামবাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে ছাত্ররা এখনো ২ নং গেটে অবস্থান করছে।"
টিবিএস রিপোর্ট
31 August, 2025, 03:30 pm
Last modified: 31 August, 2025, 08:02 pm
ছবি: টিবিএস

হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারির পর বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষ থামলেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কয়েকশ ছাত্র এখনো বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্প) মোহাম্মদ রাসেল ৬টার দিকে টিবিএসকে বলেন, "সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও  পুলিশের পাঁচ শতাধিক সদস্য বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। গ্রামবাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে ছাত্ররা এখনো ২ নং গেটে অবস্থান করছে।"

তিনি বলেন, "১৪৪ ধারা বলবত আছে। পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। হতাহতের বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ, উপ-উপাচার্য ও প্রক্টর আহত

এদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের অভিযোগ করেন, "ছাত্ররা গ্রামে হামলা চালিয়ে প্রচুর লুটপাট করেছে। আমার পাশের বাড়ি থেকে পাঁচটি গরু নিয়ে গেছে। নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ঘরের বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। হামলায় ২০০-৩০০ গ্রামবাসী আহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু।"

তিনি বলেন, "সংঘর্ষ থামলেও এলাকায় বর্তমান থমথমে পরিস্থিতি বিরাজ করছে।"

স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ ও আক্রমণাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন আজ (৩১ আগস্ট) এক আদেশে জানান, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেল গেইট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আজ দুপুর ২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ে উল্লেখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর আবারও স্থানীয়দের হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও এক সহকারী প্রক্টর আহত হয়েছেন।

এদিন দুপুরে ২ নম্বর গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে গেলে সমঝোতার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। এ সময় স্থানীয়রা দুই দিক থেকে ঘিরে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপ করলে তারা আহত হন।

এঘটনায় আরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

টিবিএসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজ শুভ্র বলেন, 'সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। উপ-উপাচার্য ও প্রক্টর স্যারদের শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয়েছে।'

এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধররের জেরে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২নং গেটসংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। 

টিবিএসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজ শুভ্র বলেন, 'সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। উপ-উপাচার্য ও প্রক্টর স্যারদের শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয / সংঘর্ষ / ১৪৪ ধারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net