Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
দেশে ৫৪.৮% পরিবার এখন ইন্টারনেট ব্যবহার করে: বিবিএস জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2025, 10:10 am
Last modified: 27 August, 2025, 10:14 am

Related News

  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • ২০২৪ সালে সরকারি সেবা নিতে প্রায় এক-তৃতীয়াংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে: বিবিএস জরিপ
  • দেশে ৭১.৪% স্কুলে অর্ধেক শিক্ষার্থীর জন্যও নেই একটি উন্নত টয়লেট: বিবিএস জরিপ
  • দেশে ৯৮.৯ শতাংশ পরিবার এখন মোবাইল ফোন ব্যবহার করে: বিবিএস
  • দেশে প্রতি এক হাজারে ৩৩২ জন অসুস্থ: জরিপ 

দেশে ৫৪.৮% পরিবার এখন ইন্টারনেট ব্যবহার করে: বিবিএস জরিপ

একই সময়ে মোবাইল ফোন ব্যবহারের হার বেড়ে হয়েছে ৯৮.৮ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৯৭.৯ শতাংশ।
টিবিএস রিপোর্ট
27 August, 2025, 10:10 am
Last modified: 27 August, 2025, 10:14 am
প্রতীকী। ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরে দেশে খানা বা পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার বেড়ে ৫৪.৮ শতাংশ হয়েছে। ২০২৩ সালেও এই হার ছিল ৪৩.৬ শতাংশ। একই সময়ে মোবাইল ফোন ব্যবহারের হার বেড়ে হয়েছে ৯৮.৮ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৯৭.৯ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত 'আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৪-২৫'-এর চতুর্থ ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০২৫) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি গতকাল বিবিএসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ সময়ে স্মার্টফোন ব্যবহারের হার ৬৩.৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২.৮ শতাংশে, যা একটি বড় বৃদ্ধি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া, টেলিভিশন ব্যবহার বেড়ে হয়েছে ৬৫.৬ শতাংশ (আগে ছিল ৬২.২ শতাংশ), কম্পিউটার ব্যবহার সামান্য বেড়ে হয়েছে ৯.২ শতাংশ (আগে ৮.৯ শতাংশ), আর রেডিও ব্যবহার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৫ শতাংশ (আগে ছিল ১৪.৯ শতাংশ)।

তবে খানা পর্যায়ে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বাড়লেও একই সময়ে বিদ্যুৎ ব্যবহারে সামান্য হ্রাস দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ৯৯.১ শতাংশ খানায় বিদ্যুৎ ছিল; তবে ২০২৪-২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৯৮.৫ শতাংশ।

ব্যক্তি পর্যায়ে তথ্য অনুযায়ী, ৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের মধ্যে ৮৮.২ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে, যার মধ্যে ৬৪.৮ শতাংশের নিজস্ব মোবাইল রয়েছে। এছাড়া ৪৮.৬ শতাংশ ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করে এবং ৯ শতাংশ ব্যক্তি কম্পিউটার ব্যবহার করে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট ব্যবহার / মোবাইল ব্যবহারকারী / বিবিএস জরিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • ২০২৪ সালে সরকারি সেবা নিতে প্রায় এক-তৃতীয়াংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে: বিবিএস জরিপ
  • দেশে ৭১.৪% স্কুলে অর্ধেক শিক্ষার্থীর জন্যও নেই একটি উন্নত টয়লেট: বিবিএস জরিপ
  • দেশে ৯৮.৯ শতাংশ পরিবার এখন মোবাইল ফোন ব্যবহার করে: বিবিএস
  • দেশে প্রতি এক হাজারে ৩৩২ জন অসুস্থ: জরিপ 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net