Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সহায়ক নীতি সত্ত্বেও ঋণ পেতে বাধার সম্মুখীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা: গোলটেবিল বৈঠকে বক্তারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2025, 09:50 pm
Last modified: 25 August, 2025, 09:53 pm

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

সহায়ক নীতি সত্ত্বেও ঋণ পেতে বাধার সম্মুখীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা: গোলটেবিল বৈঠকে বক্তারা

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩২ শতাংশ।
টিবিএস রিপোর্ট
25 August, 2025, 09:50 pm
Last modified: 25 August, 2025, 09:53 pm
ছবি: সৌজন্যে

বাংলাদেশ ব্যাংকের সহায়ক নীতি থাকলেও ঋণ পেতে নানা জটিলতায় পড়ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই)। ব্যাংকগুলোতে কাগজপত্রের ঝামেলা, জামানত সংক্রান্ত সমস্যা, তথ্য ঘাটতি এসব মিলিয়ে উদ্যোক্তাদের স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। অথচ দেশের অর্থনীতির এক-তৃতীয়াংশের বেশি অবদান রাখা এই খাত কর্মসংস্থানের সবচেয়ে বড় ভরসা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগ, সুইসকন্টাক্ট এবং ইনোভিশন কনসাল্টিংয়ের সহায়তায় 'অ্যাক্সেস টু ফিন্যান্স: পলিসি টু প্র্যাকটিস' শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে এসেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানায় এসএমই ফাউন্ডেশন। 

গতকাল রোববার (২৪ আগস্ট) এসএমই ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আলোচকরা বলেন, বাংলাদেশ ব্যাংকের সহায়ক নীতির পরও এখনো ঋণ পেতে নানা ধরনের বাধার মুখোমুখি হচ্ছেন এমএসএমই উদ্যোক্তারা।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩২ শতাংশ।

গোলটেবিল বৈঠকে এমএসএমই উদ্যোক্তাদের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং প্রয়োগের ব্যবধান কমানোর উপায় নিয়ে আলোচনা করেন উদ্যোক্তা, ব্যাংকার, নীতি নির্ধারক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। 

ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুশফিকুর রহমান বলেন, অর্থায়নের অভাবে বাংলাদেশের প্রায় এক কোটি ১৮ এমএসএমই উদ্যোক্তার প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। দেশের অর্থনীতিতে এসএমই উদ্যোক্তাদের অবদান বাড়াতে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এসব বাধা দূর করে অর্থনৈতিক সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এমএসএমই উদ্যোক্তাদের অগ্রগতির বাধাগুলো দূর করে তাদের সত্যিকার অর্থে শক্তিশালী করতে সবার সহায়তা প্রয়োজন।

এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান বলেন, উদ্যোক্তাদের অর্থায়ন সংকট নিয়ে বহুদিন ধরে আলোচনা হলেও খুব কম সমস্যারই সমাধান হয়েছে।

সুইসকন্টাক্ট-এর জ্যেষ্ঠ উপদেষ্টা রুখেন উদ্দিন আহমদ বলেন, এমএসএমই উদ্যোক্তাদের অর্থায়নের সমস্যা দূর করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে বিকল্প উৎসের অনুসন্ধান করা প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

এসএমই / এসএমই উদ্যোক্তা / ঋণ / বাংলাদেশ ব্যাংক / ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net