Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মসজিদ নির্মাণ নিয়ে ফেসবুক পোস্টের পর সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2025, 01:55 pm
Last modified: 20 August, 2025, 02:00 pm

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও
  • শিশু ইরা হত্যা: পারিবারিক বিরোধের জেরে অপহরণ, ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টা

মসজিদ নির্মাণ নিয়ে ফেসবুক পোস্টের পর সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে নিরাপত্তা জোরদার

রোববার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম স্থানীয় হিন্দু নেতাদের নিয়ে মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ওখানে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি। ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি তৈরি হয়েছিল, এখন তা সমাধান হয়েছে।’
টিবিএস রিপোর্ট
20 August, 2025, 01:55 pm
Last modified: 20 August, 2025, 02:00 pm
মন্দিরের কাছের ফাঁড়িতে পুলিশ জনবল বৃদ্ধি করেছে এবং এলাকাটি বিশেষ নজরদারিতে রেখেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করা হয়, ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দিরের কাছে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্টটি দেন এম এম সাইফুল ইসলাম নামের এক যুবক। তিনি সেখানে দাবি করেন, চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ নিয়ে তিনি আলেমদের সঙ্গে আলোচনা করেছেন।

পরে সীতাকুণ্ড থানা পুলিশ পোস্টদাতার সঙ্গে যোগাযোগ করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তারা ভুল স্বীকার করেছেন এবং পোস্টটি মুছে ফেলেছেন।'

তবে তিনি পোস্টদাতার পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

এদিকে গতরাতেই সাইফুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।

রোববার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম স্থানীয় হিন্দু নেতাদের নিয়ে মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন। তিনি বলেন, 'ওখানে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি। ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি তৈরি হয়েছিল, এখন তা সমাধান হয়েছে।'

ঘটনার পর থেকে মন্দিরসংলগ্ন পুলিশ ফাঁড়িতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

চন্দ্রনাথ মন্দির কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি অপূর্ব ভট্টাচার্য জানান, মন্দির মহন্ত এস্টেটের অংশ এবং এটি মন্দির কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

তিনি বলেন, 'এটি তীর্থস্থান, পর্যটনকেন্দ্র নয়। মসজিদ নির্মাণ নিয়ে ভুয়া তথ্য হিন্দু সম্প্রদায়কে উদ্বিগ্ন করেছে এবং স্থানীয় মুসলমানদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।'

Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ড / চন্দ্রনাথ মন্দির / মসজিদ নির্মান / ফেসবুক পোস্ট / নিরাপত্তা জোরদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও
  • শিশু ইরা হত্যা: পারিবারিক বিরোধের জেরে অপহরণ, ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net