Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
অর্থ আত্মসাৎ, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্টটিবিএস রিপোর্ট
19 August, 2025, 07:40 pm
Last modified: 19 August, 2025, 07:47 pm

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত

অর্থ আত্মসাৎ, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অভিনব উপায়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কোনাবাড়ী শাখায় গাজীপুর সিটি করপোরেশন নামে ভুয়া হিসাব খুলে সিটি করপোরেশনের দুই কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
টিবিএস রিপোর্টটিবিএস রিপোর্ট
19 August, 2025, 07:40 pm
Last modified: 19 August, 2025, 07:47 pm
গাজীপুর সিটির সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফাইল ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয় সংস্থাটির সমন্বিত কার্যালয় গাজীপুরে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অভিনব উপায়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কোনাবাড়ী শাখায় গাজীপুর সিটি করপোরেশন নামে ভুয়া হিসাব খুলে সিটি করপোরেশনের দুই কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

অন্য আসামিরা হলেন- প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মোতালিব হোসেন, মো. শহিদুল ইসলাম, জিসিসির সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল, শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ও প্লুটু চাকমা।

এজাহারে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের টঙ্গী শাখায় 'গাজীপুর সিটি করপোরেশন' নামে খোলা চলতি হিসাব খোলা হয়। চলতি হিসাব খোলার সময় কেওয়াইসি ফরমে গাজীপুর সিটি করপোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর তার ব্যক্তিগত বাংলালিংক নম্বরটি ব্যবহার করেন। এছাড়া ব্যাংক হিসাবটি গাজীপুর সিটি করপোরেশনের কোনো সভার রেজুলেশন ছাড়া সাবেক মেয়র আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একক সইয়ে পরিচালিত হয়েছে।

প্রতারণামূলকভাবে গাজীপুর সিটি করপোরেশনের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে হিসাবটি খোলা হয়েছে উল্লেখ করে বলা হয়, ব্যাংক হিসাবটি খোলার পর ২০২১ সালের মার্চ পর্যন্ত দুই কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা করা হয়েছে এবং ২ কোটি ৬০ লাখ টাকা টাকা নগদে উত্তোলন ও ৮ হাজার ৫ টাকার পে-অর্ডার এবং বাকী ১৬ হাজার ৯৯০ টাকা হিসাব পরিচালনা সংক্রান্ত ভ্যাট ও অন্যান্য বাবদ কর্তন করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, এসব অর্থ সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহারের কথা থাকলেও ভুয়া বিল-ভাউচার তৈরি করে আত্মসাৎ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি করপোরেশন / সাবেক মেয়র / মোহাম্মদ জাহাঙ্গীর আলম / অর্থ আত্মসাৎ / দুদক / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net