Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ডাকসু নির্বাচন: বাম জোটের প্যানেলের নেতৃত্বে ইমি ও মেঘমল্লার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2025, 06:30 pm
Last modified: 18 August, 2025, 06:37 pm

Related News

  • মনোনয়নপত্র বাতিল: তিন দিনে ইসিতে জমা পড়ল ২৯৫ আপিল
  • সারাদেশে ১৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ থেকে
  • বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোয়ন বৈধ ঘোষণা
  • ঢাকা-১৫ আসনে লড়বেন জামায়াতের আমির শফিকুর রহমান, মনোনয়নপত্র সংগ্রহ

ডাকসু নির্বাচন: বাম জোটের প্যানেলের নেতৃত্বে ইমি ও মেঘমল্লার

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। 
টিবিএস রিপোর্ট
18 August, 2025, 06:30 pm
Last modified: 18 August, 2025, 06:37 pm
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবির বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট প্যানেলের নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট প্যানেল। প্যানেলের ভিপি (সহ-সভাপতি) পদে নির্বাচনে অংশ নিবেন শামছুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু। তবে এখনও তারা সম্পুর্ণ প্যানেলে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করেননি।

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। 

পরে সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উপস্থাপন করেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। মঙ্গলবার (১৯ আগস্ট) জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বাম ছাত্রজোটের দাবিগুলো হলো–

১. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সঙ্গে জড়িত সব ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সব নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।

২. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।

৩. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনি প্রচারণার নিয়মনীতি কী হবে— সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে।

৪. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে, নির্বাচনের অন্তত ১৫ দিন আগে থেকে সব পরীক্ষা স্থগিত করতে হবে ও নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের অপর্যাপ্ততা দূর করতে হবে।

৫. অনলাইনভিত্তিক গুজব ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা, অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নরত সব গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৬. ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে মোকাবিলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।

Related Topics

টপ নিউজ

ডাকসু নির্বাচন / বাম জোট / মনোনয়নপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • মনোনয়নপত্র বাতিল: তিন দিনে ইসিতে জমা পড়ল ২৯৫ আপিল
  • সারাদেশে ১৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ থেকে
  • বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোয়ন বৈধ ঘোষণা
  • ঢাকা-১৫ আসনে লড়বেন জামায়াতের আমির শফিকুর রহমান, মনোনয়নপত্র সংগ্রহ

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net