Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
পল্টনে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাসহ তিনজন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 07:15 pm
Last modified: 15 August, 2025, 07:25 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

পল্টনে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাসহ তিনজন কারাগারে

আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
15 August, 2025, 07:15 pm
Last modified: 15 August, 2025, 07:25 pm
ছবি: টিবিএস

রাজধানীর পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান বাবুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য দুই আসামি হলেন- ঢাকার ২৭ নম্বর ওয়ার্ড (তেজগাঁও) এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল এবং সাতক্ষীরার আসাসুনি উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে ডালিম।

এর আগে তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কলুষিত করার উদ্দেশ্যে, সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত ও ক্ষতিসাধনের জন্য এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের ৫০-৬০ জন সদস্য গুলিস্তানে সমবেত হয়ে মিছিল করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, তাদের মিছিলের স্লোগান ও কার্যক্রম দেখে পুলিশ নিশ্চিত হয় যে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক। তারা একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিরোধী স্লোগান দেয় এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল।

Related Topics

টপ নিউজ

পল্টন থানা / ছাত্রলীগ / আওয়ামী লীগ / আইনজীবী / আদালত / মামলা / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net