Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2025, 10:20 am
Last modified: 13 August, 2025, 10:24 am

Related News

  • মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন
  • খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হালাল পণ্য রপ্তানি বৃদ্ধিতে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২০ বছর পর অনুষ্ঠিত হলো জেইসি বৈঠক, বাংলাদেশি পাট আমদানিতে আগ্রহ পাকিস্তানের

আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এ সফর মূলত গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, তবে তা সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়। 
টিবিএস রিপোর্ট
13 August, 2025, 10:20 am
Last modified: 13 August, 2025, 10:24 am
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আগামী ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন। পাকিস্তান ও বাংলাদেশের ক্রমোন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে তার এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল (১২ আগস্ট) পাকিস্তানি দৈনিক ডন-কে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সফরের বিষয়ে জানতে চাইলে ইশাক দার শুধু বলেন, "হ্যাঁ।"

এদিকে, বাংলাদেশি গণমাধ্যমে গত সপ্তাহে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইশাক দার আগামী ২৪ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি অন্যান্য সরকারি কর্মসূচিতেও অংশ নেবেন এবং 'বাংলাদেশের সঙ্গে সমন্বয় জোরদারের উপায়' নিয়ে আলোচনা করবেন।

এ সফর মূলত গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, তবে তা সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়। 

গত বছরের আগস্টে হওয়া গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ও পরবর্তীতে তার ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের (বাংলাদেশ-পাকিস্তান) সম্পর্কে যে দৃশ্যমান উষ্ণতা সৃষ্টি হয়েছে, এ সফর তারই ধারাবাহিকতা। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর কয়েক দশক ধরে ঢাকা ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বজায় রেখে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে।

তবে সম্প্রতি ঢাকায় রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আবারও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান / ইসহাক দার / পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন
  • খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হালাল পণ্য রপ্তানি বৃদ্ধিতে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২০ বছর পর অনুষ্ঠিত হলো জেইসি বৈঠক, বাংলাদেশি পাট আমদানিতে আগ্রহ পাকিস্তানের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net