Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
৭০% মানুষ মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে: বিআইজিডি জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 03:45 pm
Last modified: 11 August, 2025, 04:40 pm

Related News

  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

৭০% মানুষ মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে: বিআইজিডি জরিপ

আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত 'ডিআইজিডি পালস সার্ভে'-এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ব্রাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি)।
টিবিএস রিপোর্ট
11 August, 2025, 03:45 pm
Last modified: 11 August, 2025, 04:40 pm
অলঙ্করণ: টিবিএস

সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপের তথ্যমতে, দেশের ৭০ শতাংশ মানুষ মনে করেন আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এবং ১৫ শতাংশ মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে না।

আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত 'ডিআইজিডি পালস সার্ভে'-এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ব্রাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি)।

'আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন?'- এমন প্রশ্নের জবাবে ১২% মানুষ বিএনপির কথা বলেছেন । গত বছরের অক্টোবরে যা ছিল ১৬.৩% ।

জরিপে জামায়াতে ইসলামীর সমর্থনও ১১.৩% থেকে কমে দাঁড়িয়েছে ১০.৪% এ । এনসিপির সমর্থন ২% থেকে বেড়ে হয়েছে ২.৮% । এছাড়া সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ৩৭ শতাংশ তথ্যদাতা।

জরিপ মতে, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের যে আশাবাদ ছিল (৭১%) তা এ বছরের জুলাইতে এসে কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। একই চিত্র অর্থনৈতিক গতিপ্রকৃতি নিয়েও। তবে গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানের অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক বলেছেন জরিপে অংশগ্রহণকারী। 

এছাড়া, ৫৫ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত নির্দিষ্ট টাইমলাইন অর্থাৎ ২০২৬ এর জুনের মধ্যে নির্বাচন চান। ২৫ শতাংশ মানুষ নির্বাচন চান ডিসেম্বর ২০২৬ বা তার পরে।

জরিপটি বিশ্লেষণ করে আরও দেখা যায়, ৮০ শতাংশ মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠিত । নারীদের নিরাপত্তা (৫৬%), রাতে চলাচলের নিরাপত্তা (৬১%) এবং পোশাকের ক্ষেত্রে হেনস্তা (৬৭%) নিয়েও যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে । 

বয়সভেদে দলগুলোর জনসমর্থন বিশ্লেষণ করে দেখা যায়, ২৭ বছরের নিচের বয়সের নিচের বয়সশ্রেণীতে ১২% সমর্থন নিয়ে সবচেয়ে এগিয়ে আছে জামায়াতে ইসলামী; দ্বিতীয় অবস্থানে থাকা বিএনপির জনসমর্থন ৯%; রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জনসমর্থন ৭% এবং এনসিপির জনসমর্থন ৪%। এছাড়া এখনও সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশ তরুণ ভোটার।

জরিপ অনুযায়ী, ৩৬% মানুষ মনে করেন জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক দল/দলগুলো বাংলাদেশের রাজনীতিতে টিকবে না। এর বিপরীতে মত দিয়েছেন ৩৮% মানুষ। মন্তব্য করেননি ২৬% অংশগ্রহণকারী।

সারাদেশের ৬৪ জেলার ৫,৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোন জরিপটি পরিচালনা করে বিআইজিডি। জরিপটিতে বিভিন্ন বয়সসীমার (১৮ থেকে ৫০+) নারী (৪৭%) ও পুরুষ (৫৩%) অংশ নেয়।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / জরিপ / জামায়াতে ইসলামী / বিএনপি / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net