Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান
11 August, 2025, 09:30 am
Last modified: 11 August, 2025, 09:33 am

Related News

  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা
  • লক্ষ্মীপুরে ধরা পড়ল সাড়ে ৩ কেজির ইলিশ, বিক্রি হলো ১০ হাজার টাকায়
  • বাংলাদেশে বিরল দুই প্রজাতির গেছো সাপের সন্ধান পেলেন গবেষকরা

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

এটি অত্যন্ত রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চল।
সৈয়দ মেহেদী হাসান
11 August, 2025, 09:30 am
Last modified: 11 August, 2025, 09:33 am
ছবি: টিবিএস

পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সম্রাট অ্যাঞ্জেলফিশ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়া এই রঙিন মাছটি দেখতে স্থানীয়রা ঘাটে ভিড় করেন।

রোববার (১০ আগস্ট) সকালে মহিপুর বন্দরে আনার পর মাছটি দেখতে মৎস্য বন্দরে হৈচৈ শুরু হয়। কেউ কেউ একে অ্যাকুরিয়ামের মাছ বলেও ধারণা করেন। আড়তদার জানান, মাছটি এখনো বিক্রি হয়নি।

জেলে আনোয়ার বলেন, "এফবি জারিফ তারিফ নামের ফিলিং ট্রলারটি নিয়ে আমরা গত এক সপ্তাহ আগে সমুদ্রে যাই। সমুদ্রে সচরাচর এরকম মাছ বিগত দিনে আর পাইনি। এবং এ মাছের দাম সম্পর্কেও কোনো ধারণা নেই। এবার সমুদ্রে গিয়ে ফিশিং করার সময় অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে এটি পাওয়া যায়।"

স্থানীয় মৎস্য ব্যবসায়ী আ. রহিম খান বলেন, "মাছটি প্রথম দেখে আমি ভেবেছিলাম এটি হয়তো অ্যাকুরিয়াম এর মাছ। পরে শুনি সমুদ্রে পাওয়া গেছে। মাছটি খুব ভালো লাগায় আমি ছবি তুলে আমার ফেইসবুকেও আপলোড করেছি। তবে এ জাতীয় মাছ আমি এই প্রথম দেখলাম। মাছটি খাওয়া যায় কিনা সে বিষয়ে আমার জানা নেই।"

ছবি: টিবিএস

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটির বাংলা নাম 'অ্যাঞ্জেলফিশ' এবং বৈজ্ঞানিক নাম পোমাকান্থাস ইম্পারেটর (Pomacanthus imperator)। তিনি বলেন, "এটি অত্যন্ত রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চল। সর্বোচ্চ প্রায় ৪০ সেমি (প্রায় ১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে। এই মাছটির আকার ১৬ ইঞ্চির মতো। গায়ের গাঢ় নীল পটভূমিতে হলুদ অনুভূমিক দাগ, মুখে নীল-কালো 'মাস্ক' প্যাটার্ন রয়েছে।"

তিনি আরও বলেন, "মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে। বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না, কারণ আমাদের উপকূলীয় অংশ মূলত কাদামাটি ও বালুময়, প্রবাল প্রাচীর তেমন নেই। তবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবাল প্রধান এলাকা আছে।"

বখতিয়ার রহমান বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও স্রোতের ধরণ বদলের কারণে কিছু সামুদ্রিক প্রজাতি তাদের আবাসক্ষেত্র প্রসারিত করছে। এর ফলেই হয়তো এই মাছটি বাংলাদেশি জেলেদের জালে ধরা পড়েছে।"

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, "মাছটির বাংলা নাম অ্যাঞ্জেলফিশ। এটি একটি বিরল প্রজাতির মাছ। মাছটি উপকূলে সচরাচর দেখা যায় না। মাছটি গভীর সমুদ্রের এবং বিভিন্ন প্রজাতির মাছের সাথে এটি জেলের জালে উঠে এসেছে।"

তিনি যোগ করেন, "এটা জেলেদের জন্য একটি সুখবর। এসব মাছ যত বেশি ধরা পড়বে, জেলেরা অর্থনৈতিকভাবে তত বেশি লাভবান হবে।"

Related Topics

টপ নিউজ

অ্যাঞ্জেলফিশ / কুয়াকাটা / জেলে / বিরল প্রজাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা
  • লক্ষ্মীপুরে ধরা পড়ল সাড়ে ৩ কেজির ইলিশ, বিক্রি হলো ১০ হাজার টাকায়
  • বাংলাদেশে বিরল দুই প্রজাতির গেছো সাপের সন্ধান পেলেন গবেষকরা

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net