Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2025, 02:30 pm
Last modified: 04 August, 2025, 03:48 pm

Related News

  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন

তবে ঘোষণাপত্রের যে সংশোধনী বিএনপি দিয়েছে, তা গ্রহণ না করা হলে দলটি সনদ পাঠের পর প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি।
টিবিএস রিপোর্ট
04 August, 2025, 02:30 pm
Last modified: 04 August, 2025, 03:48 pm
ছবি: ফোকাস বাংলা

বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরই বিএনপি ৩০ তারিখে কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, "জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ঘোষণাপত্রে যেসব প্রস্তাব ছিল, সেগুলোর জবাব ফেব্রুয়ারিতেই দিয়েছে বিএনপি। ওই প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন করা হয়নি, এতে দলটি দ্বিমত পোষণ করেছে। পাশাপাশি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়।" ঘোষণাপত্রের যে সংশোধনী বিএনপি দিয়েছে, তা গ্রহণ না করা হলে দলটি সনদ পাঠের পর প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, "সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে বলছেন বিএনপি নাকি সহযোগিতা করছে না, কিংবা নিশ্চয়তা না পেলে সই করবে না। কিন্তু বাস্তবতা হলো— বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমরা ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানাই।"

তিনি আরও জানান, ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ১২টি বিষয়ে বিএনপি একমত হয়েছে এবং ৭টিতে 'নোট অব ডিসেন্ট' দিয়েছে।

ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের বিষয়ে সালাহউদ্দিন বলেন, মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ওই অনুষ্ঠানে এখনও বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি।

Related Topics

টপ নিউজ

সালাউদ্দিন আহমেদ / বিএনপি / জুলাই সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net