Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
মৃত্যুর চার বছর পর নির্দোষ প্রমাণিত হলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র কামাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 12:45 pm
Last modified: 24 July, 2025, 12:48 pm

Related News

  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • জুলাই আন্দোলনে হত্যা নিয়ে মিথ্যা মামলা: হাসিনাসহ ৪২ জনকে অব্যাহতি, বাদীর বিরুদ্ধে মামলার আবেদন
  • জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
  • সাবেক মেয়র আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

মৃত্যুর চার বছর পর নির্দোষ প্রমাণিত হলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র কামাল

২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বরিশালের তৎকালীন জেলা ও দায়রা জজ আদালত। সেই রায়ের প্রেক্ষিতে ৮ মাস কারাগারেও ছিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
24 July, 2025, 12:45 pm
Last modified: 24 July, 2025, 12:48 pm
২০১৯ সালের ০৯ নভেম্বর থেকে ২০২০ সালের ১৬ জুলাই পর্যন্ত কারাগারে ছিলেন সাবেক মেয়র কামাল। ছবি: সংগৃহীত

মৃত্যুর চার বছর পরে নির্দোষ প্রমাণিত হলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল। একই সাথে আদালতে জমা দেওয়া জামিনের ৫০ লাখ টাকা কামালের পরিবারকে ফেরত দেওয়ার আদেশ দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. সোহরাওয়ার্দীর একক এই আদেশ দেন। মামলায় অভিযুক্ত অন্য চারজনকেও বেকসুর খালাস দেওয়া হয়েছে।  

এ তথ্য নিশ্চিত করে আহসান হাবিব কামালের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী জানান, সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ বিসিসির তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে টাকা উত্তোলনের ঘটনায় মামলা করে দুদক। কিন্তু মুখ্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে টাকা উত্তোলন করা হলেও তাকে আসামি করা হয়নি।' 

তিনি আরও জানান, সড়ক ও জনপদের একজন প্রকৌশলীর তদন্তে আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে দাবি করেছিল দুদক। কিন্তু সেই নির্বাহী প্রকৌশলী উচ্চাদালতে সাক্ষ্য দিতে আসেননি। স্বাক্ষীদের সাক্ষ্য বিচার বিশ্লেষণ করে বিচারপতি এই সিদ্ধান্তে উপনীত হন যে, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। এই কারণে কামালের মৃত্যুর চার বছর পরে ঘোষিত উচ্চাদালতের রায়ে কামালসহ ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ সাত জনের বিরুদ্ধে ২০০৯ সালে ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে উল্লেখ করা হয়, পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৫ সালে পৌর কোষাগার থেকে এই অর্থ আত্মসাত করার অভিযোগ তোলা হয়। দুদুকের দায়ের করা মামলায় ২০১৯ সালের ৯ নভেম্বর সাত আসামীর মধ্যে দুইজনকে খালাস দিয়ে সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ ৫ জনকে সাত বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা দেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালত।

রায়ের প্রেক্ষিতে ২০১৯ সালের ০৯ নভেম্বর থেকে ২০২০ সালের ১৬ জুলাই পর্যন্ত আট মাস কারাগারে থাকেন। কারাগারে থাকা অবস্থায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে ৫০ লাখ টাকার জামিননামায় তাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। নির্দেশনা অনুযায়ী ৫০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পরও কামালের মুক্তি পেতে তিন মাসেরও বেশি সময় লেগে যায়।

উচ্চ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ২০২২ সালের ৩০ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আহসান হাবিব কামাল। তিনি বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর বিএন‌পির সভাপ‌তির দায়িত্ব পালন করেছেন। কামাল কেন্দ্রীয় বিএন‌পির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৯১ সাল থেকে বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসকের দায়িত্বে ছিলেন তিনি। ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশনে উন্নীত হলে প্রথম ভারপ্রাপ্ত মেয়র মনোনীত হন। ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

Related Topics

টপ নিউজ

বরিশাল সিটি করপোরেশন / নির্দোষ প্রমাণিত / সাবেক মেয়র / আহসান হাবিব কামাল / মামলা থেকে অব্যাহতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • জুলাই আন্দোলনে হত্যা নিয়ে মিথ্যা মামলা: হাসিনাসহ ৪২ জনকে অব্যাহতি, বাদীর বিরুদ্ধে মামলার আবেদন
  • জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
  • সাবেক মেয়র আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net