Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2025, 12:40 pm
Last modified: 13 July, 2025, 12:50 pm

Related News

  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৩, আহত ২০০
  • শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের নেতৃত্বে চলা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪১ জেলে
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • জেলেদের জন্য টেকসই বিকল্প আয়ের ব্যবস্থা করবে সরকার: কৃষিমন্ত্রী

চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ 

গুরুতর আহত খতিব মাওলানা নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি নিয়মিত বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিয়ে থাকেন।
টিবিএস রিপোর্ট
13 July, 2025, 12:40 pm
Last modified: 13 July, 2025, 12:50 pm
ছবি: ইউএনবি

চাঁদপুর শহরের একটি মসজিদে খতিব মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে জেল হাজতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ। 

শনিবার (১২ জুলাই) বিকেলে তাকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হলে, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

সরকারপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আব্দুল কাদের খান এবং জেলা জজ আদালতের এপিপি ইয়াসিন আরাফাত ইকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর কোর্ট পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ জানান, বিকেল ৩টায় আসামিকে আদালতে হাজির করা হয় এবং বিচারকের সামনে তিনি জবানবন্দি দেন। মামলাটির তদন্ত করছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

এর আগে, শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানীকে তার দেওয়া ধর্মীয় বক্তব্যে ক্ষুব্ধ হয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন মুসল্লি বিল্লাল হোসেন। ঘটনার পর রাতেই আহত খতিবের ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় বিল্লাল হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আফনান তাকি জানান, তার বাবা প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হলি কেয়ার হসপিটালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।

গুরুতর আহত খতিব মাওলানা নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি নিয়মিত বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিয়ে থাকেন। অভিযুক্ত বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং শহরের বকুলতলায় বসবাস করেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে, শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে। নামাজ শেষে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত বিল্লাল চাপাতি দিয়ে খতিবের ওপর হামলা চালান। এতে খতিবের মাথা ও কানে গুরুতর জখম হয়। মুসুল্লিরা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠান এবং হামলাকারী বিল্লালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকেল ৩টায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের নিয়ে জরুরি বৈঠক হয়।

বিকেল ৫টায় চাঁদপুর শহর জামায়াতে ইসলামী রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এছাড়া শনিবার দুপুর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে, খতিব নূরুর রহমান মাদানী মারা গেছেন। তবে তার ছেলে নিশ্চিত করেছেন, তার বাবা জীবিত আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।

Related Topics

টপ নিউজ

খতিবের ওপর হামলা / হামলা / চাঁদপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৩, আহত ২০০
  • শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের নেতৃত্বে চলা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪১ জেলে
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • জেলেদের জন্য টেকসই বিকল্প আয়ের ব্যবস্থা করবে সরকার: কৃষিমন্ত্রী

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net